ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। কিছুদিন আগে মা দিবসে মা`কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করার পর তার ধর্ম নিয়ে প্রশ্ন ওঠে। এতে বেশ বিব্রত প্রকাশ করেন অভিনেতা। ধর্ম নিয়ে প্রশ্ন ওঠায় শোবিজ অঙ্গনের অনেকেই এমন হে;য় প্রশ্নের প্রতিবাদও জানান। এবার নতুন করে ধর্ম নিয়ে প্রশ্ন ওঠে চঞ্চল চৌধুরীকে নিয়ে।
ফিলি;স্তিনে ইজ;রাইলের আক্রম;ণ নিয়ে কেন চঞ্চল চৌধুরী কোন প্রতিবাদ জানালেন না? সামাজিক মাধ্যমে নে;টিজনদের এমন প্রশ্নে আবারও বিব্র;ত চঞ্চল চৌধুরী। সেই প্রশ্নের উত্তর দিতেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল (১৮ মে) একটি পোস্ট শেয়ার করেন চঞ্চল।
ফেসবুকে চঞ্চল চৌধুরী লিখেন, `প্রিয় ভাই বোনেরা… সালাম নেবেন। ফিলিস্তিনি সংক;টে আমি কেন কোনো পোস্ট এখন পর্যন্ত দেই নাই…এটা নিয়েও অনেক আলোচনা এবং স;মালোচনা। এই সং;কট যখন তুঙ্গে, তখন আমার পরিচয় পর্ব নিয়ে অনেককেই আমি ব্যস্ত থাকতে দেখেছি। আমিও খুব অস্ব;স্তিকর সময় পার করেছি বিধায়, এই বিষয়ে কোনো কথা বলা হয়নি। আমার পক্ষ বিপক্ষের হিসাব নিয়েও অনেকের সচেতনতা আমাকে মুগ্ধ করেছে।
এখন বলি… শুধু ফিলিস্তিনি নয়, পৃথিবীর যেকোনো প্রান্তের, যেকোনো ধর্মের মানুষ যদি অন্যায় আক্রম;ণের স্বীকার হয়, আমি তাদের পক্ষে।
প্রতিবাদ জানাই ফিলিস্তিনির পক্ষে… প্রতিবাদ জানাই রোজিনা ইসলামের পক্ষ হয়ে। আমার এই প্রতিবাদে যদি কোনো মানুষের কল্যাণ হয়, আমি তার বা তাদের পক্ষে। কিন্তু অযথা জ্ঞান বা গা;লি দিয়ে আমাকে বিব্র;ত করবেন না। মানুষের জয় হোক।`













































