প্রচ্ছদ দৈনিক খবর

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ফুটবল মাঠের চেয়েও বড় দুটি শিলা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ফুটবল মাঠের চেয়েও বড় দৈত্যাকার দুটি শিলা পৃথিবীর খুব কাছে চলে এসেছে। শিলাগুলো পৃথিবীর যতই কাছে আসছে ততই সেগুলোর আকার বড় দেখাচ্ছে।

মহাকাশ গবেষণা সংস্থা নাসার পর্যবেক্ষণে বলা হয়েছে, শিলাগুলো পৃথিবীর জন্য বিপজ্জনক। সেগুলো আমাদের গ্রহের একেবারেই কাছে, যে কোনো সময় আসতে পারে।

মহাকাশের দূরত্ব আপেক্ষিক। দুটি মহাকাশ শিলা ২০২১ এইচসি৩ এবং ২০২১ এই৪- নিরাপদে আমাদের গ্রহকে অ’তিক্রম করার কারণে উভয়ই চাঁদের চেয়ে প্রায় ১৮ গুণ দূরে অবস্থান করবে।

জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহাণুগুলো থেকে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব হিসাবে কক্ষীয় দূরত্ব গণনা করেন।পৃথিবী প্রতিদিন প্রায় ১০০ টন বিভিন্ন উপাদান আকর্ষণ করে এবং এর বেশিরভাগই ক্ষুদ্র ধূলিকণা নিয়ে গঠিত।

নাসার মতে, প্রায় ১০০ মিটার বা ৩২৮ ফুটের বেশি বড় একটি গ্রহাণু পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাবে এবং গড়ে প্রতি ১০ হাজার বছর বা তার বেশি সময় ধরে স্থানীয় বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহে একটি গ্রহাণু পৃথিবীতে আ’ঘাত করার কথা ছিল।

সূত্র: নিউজউইক