প্রচ্ছদ দৈনিক খবর

পূজা কেন গোপনে শুটিং করছেন?

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পূজা চেরির পর্দায় আবির্ভাব শি’শুশিল্পী হিসেবে। নায়িকা হিসেবে অ’ভিষেক সিনেমা দিয়েই দর্শক মনে তিনি জায়গা করে নেন। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমা’র কাজ রয়েছে। যদিও শুটিংয়ে দেখা যাচ্ছিল না এই নায়িকাকে। জানা গেছে গো’পনে শুটিং করছেন পূজা।

সম্প্রতি নারায়ণগঞ্জে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেন এই নায়িকা। ‘প্যারাসাইকোলজি’ শিরোনামের এই ওয়েব সিরিজে পূজার বিপরীতে অ’ভিনয় করছেন শ্যামল মা’ওলা। পরিচালনায় সুমন ধর। তবে এর শুটিং নিয়ে মুখ খুলতে নারাজ নির্মাতা। পাত্র-পাত্রীরাও মুখে কুলুপ এঁটে বসে আছেন।

প্রশ্ন উঠেছে কেন এতো লুকোচু’রি? যতটুকু জানা গেছে যেহেতু এটি পূজার প্রথম ওয়েব সিরিজ তাই চ’মক দিতেই এই রাখঢাক। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। এ বিষয়ে কথা বলতে পূজাকে ফোন করে পাওয়া যায়নি।

এদিকে ঈদের আগে ‘মাসুদ রানা’ সিনেমা’র শুটিংয়ে অংশ নেয়ার পরিকল্পনা করেও শেষ পর্যন্ত শুটিং করেননি পূজা। এর আগে অবশ্য চট্টগ্রামে টানা ১৮ দিন শুটিং করেছেন। সৈকত নাসিরের এ সিনেমা’র সোহানার ভূমিকায় পূজাকে দেখা যাবে। নতুন এই চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি।

এদিকে পূজা অ’ভিনীত ‘শান’ গত বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করো’নার কারণে সম্ভব হয়নি। এম এ রাহিম পরিচালিত এই সিনেমা’র চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। কেন্দ্রীয় চরিত্রে অ’ভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাসকিন ও পূজা চেরি। এছাড়াও পূজা চেরির ‘জ্বীন’, ‘সাইকো’ সিনেমা দুটি মুক্তির অ’পেক্ষায় রয়েছে।