ঈদ মানে ঘরে ফেরার উৎসব। দৈনন্দিন ব্যস্ততা ভুলে ঈদ আনন্দ উদযাপন করতে কয়েক দিনের জন্য বাড়ি ফেরেন সবাই।
নতুন খবর হচ্ছে, ফেরি ছেড়ে দিচ্ছে, দৌড়ে আসছেন দুই নারী। এক পা কোনো রকমে একটা খুঁটির উপর রেখে ঝুলতে থাকলেন। হাত দিয়ে একটি রড ধরে থাকলে আরেক পা রাখার কোনো জায়গা পাচ্ছেন না। ফেরি ছাড়ার হর্ন বাজছে। ফেরি ছাড়লে ঘটতে পারে ভ’য়ঙ্কর দুর্ঘ’টনা।
সেই দৃশ্য দেখে দৌড় এগিয়ে গেলেন একজন পু’লিশ সদস্য। নিজের হাতের ওপর সেই নারীর পা রাখার ব্যবস্থা করে দিলেন। পু’লিশ সদস্যের হাতে পা রেখে কোনোক্রমে ফেরিতে উঠলেন সেই নারী। এভাবেই ফেরিতে উঠলেন আরও এক নারী। ফেরি ছেড়ে গেল। হয়ত বেঁচে গেল দুটি প্রা’ণ।













































