প্রচ্ছদ বিনোদন

পুরোনো প্রেমর স্মৃতি কাঁপাচ্ছে হৃদয়! ফের প্রিয়াঙ্কার প্রেমে ডুব দিলেন অভিনেতা রাহুল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী। জীবনের প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’- সুপার ডুপার হিট হয়েছিল। সেখানে তার সহ অভিনেত্রী ছিলেন প্রিয়াঙ্কা সরকার। তারপর একটা সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু হঠাৎ তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের সুর ভেসে আসলো। তাঁদের বিবাহ বিচ্ছেদের সময় রীতিমত কাদা ছোঁড়াছুঁড়ি হয়েছিল। আর তা সকলেরই জানা। খাতায় কলমে ডিভোর্স হয়ে গেলেও এখনও যে মনের মধ্যে স্থান রয়েই গেছে তার প্রমান দেখা গেল রাহুলের ইনস্টাগ্রামে।

সারা দেশের করোনা অতিমারীর কারণে লকডাউন চলছে। সমস্ত কিছুই বন্ধ। সিনেমা হল, শপিং মল, শ্যুটিং ফ্লোর। বরতমানে শ্যুটিং বন্ধ থাকার কারণেই রাহুল রয়েছেন বাড়িতেই। তার পাশাপাশি কয়েকদিন আগেই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। যার ফলে বর্তমান তিনি বিশ্রামে রয়েছেন। কিন্তু এই বিপর্যস্ত মুহূর্ত তাঁকে মনে করিয়ে দিয়েছে প্রিয়াঙ্কার কথা। স্ত্রী হিসাবে প্রিয়াঙ্কা এখন প্রাক্তন।টলিউড ইন্ডাস্ট্রিতে দুজনে একসঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘চিরদিনই তুমি যে আমার’-এর মাধ্যমে। সেই সিনেমার একটি স্টিল এদিন রাহুল শর্তে করে ক্যাপশন দিয়েছেন, ‘জুটিতে, দুটিতে’।

তাদের একসাথে ‘চিরদিনই তুমি যে আমার’ প্রথম ছবিতে তাদের জুটি সুপার ডুপার হিট। এদিন রাহুল তার ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করতেই কমেন্ট বক্সে অনুরাগীরা অনুরোধ করতে থাকেন, আবারও রাহুল-প্রিয়াঙ্কা যাতে একসাথে হয়ে যান। আবার অনেকেই বলেন যে, তাদের ছেলে সহজের কথা ভেবে কি আবারও এক হতে পারবেন না রাহুল-প্রিয়াঙ্কা? পাশাপাশি আবার অনেকেই বলেছেন, রাহুল-প্রিয়াঙ্কা সেরা জুটি ছিলেন, যতই ঝড় আসুক, তাঁরা যেন একসঙ্গে থাকেন।

কথায় আছে প্রথম প্রেম ভোলা যায়না। কিন্তু তাদের সেই ছবি থেকে তাদের প্রেম ছিল অসামান্য। রাহুল প্রিয়াঙ্কার সেই পুরোনো ছবিও আবার বুঝিয়ে দিল, প্রেমের মৃত্যু নেই প্রেম চিরন্তন। তাকে কোনো সীমানা, কোনো প্রাচীর বাধা দিতে পারে না। রাহুল ও প্রিয়াঙ্কা যতই আলাদা থাকুন, মন তাঁদের এখনও একসঙ্গে বেঁধে রেখেছে। রবীন্দ্রনাথের হরিপদ কেরানির কথা, যার শয়নে-স্বপনে আসে হলুদ রঙের ঢাকাই শাড়ি পরা কপালে সিঁদুর পরা একটি মুখ যার শাঁখা-পলা পরা নরম হাত হরিপদর জ্বরগ্রস্ত কপালে আনে শীতলতা।

https://platform.instagram.com/en_US/embeds.js