প্রচ্ছদ দৈনিক খবর

পিএসএল লাইভ দেখা যাবে ফেসবুকে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আগামী ৯ জুন থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ জুন। বৃহস্পতিবার (৩ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবারের পিএসএলের বাকি আংশের সবগুলো ম্যাচ টিভি চ্যানেলের পাশাপাশি সরাসরি দেখা যাবে ফেসবুকেও। ম্যাচগুলো সরাসরি দেখা যাবে ফেসবুকের পেইড অনলাইন ইভেন্টের মাধ্যমে। শুক্রবার (৪ জুন) এটি নিশ্চিত করেছে পিসিবি। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘দর্শকদের স্বাচ্ছন্দ্য দিতে এবং পাকিস্তান ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়াই আমাদের সম্প্রচারের কৌশল এবং পিসিবির সার্বিক আধুনিকায়নের প্রধান লক্ষ্য।’

পিসিবির আন্তর্জাতিক মিডিয়া পার্টনার থাকায় বেশ কিছু অঞ্চল ও দেশের দর্শকরা এই ‍সুবিধা পাবেন না। সেই সব অঞ্চল ও দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট, কানাডা, ক্যারিবিয়ান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাব সাহারা আফ্রিকা, মধ্য প্রাচ্য, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ভুটান, নেপাল এবং মালদ্বীপ।

বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় চলতি বছরের শুরুতে স্থগিত করা হয়েছিল পিএসএলের ষষ্ঠ আসর। পরবর্তীতে করাচি থেকে পিএসএল সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেয়া হয়। তবে ইতোমধ্যে পিএসএলের বাকি অংশের সূচি প্রকাশ করেছে। নতুন সূচি অনুযায়ী আগামী ৯ ‍জুন থেকে শুরু হবে পিএসএলের ষষ্ঠ আসরের বাকি অংশ।

যেখানে ১৬ দিনে অনুষ্ঠিত হবে মোট ২০টি ম্যাচ। সবগুলো ম্যাচ হবে আবুধাবিতে। পিএসএল পরবর্তী সময়ে পাকিস্তানের ইংল্যান্ড সফর থাকায় রাখা হয়েছে ৬টি ডাবল হেডার। যেখানে দিনের প্রথম ম্যাচ মাঠে গড়াবে স্থানীয় সময় বিকেল পাঁচটায় আর দিনের দ্বিতীয় ম্যাচ শুরু রাত ৮ টায়।