প্রচ্ছদ দৈনিক খবর

পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপির হার, আবারও ক্ষমতায় আসছেন মমতা

9
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনার দ্বিতীয় ঢেউয়ে পর্যুদস্ত ভারত। এরই মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে বিধানসভার ভোট। গতকাল অষ্টম দফা ভোটের মধ্য দিয়ে শেষ হয়েছে সে নির্বাচন।নির্বাচন শেষ হওয়ার পরই বুথফেরত জরিপ আসতে শুরু করেছে। তাতে তৃতীয়বারের মতো মমতার নেতৃত্বে তৃণমূলের সরকার গড়ার আভাস মিলছে।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ১৫৬টিতে জয় পেতে যাচ্ছে। অন্যদিকে জরিপ অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ১২১টি আসন পেতে যাচ্ছে।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার (এবিপি) জরিপেও ফের তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সরকার গড়বে বলে আভাস পাওয়া যাচ্ছে। এবিপির জরিপ অনুযায়ী তৃণমূলের ভোটের হার হতে পারে ৪২ শতাংশ। আসন পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি।

আরেক সংবাদমাধ্যম টাইমস নাওয়ের বুথফেরত জরিপেও তৃণমূলের জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি ১১৫ আর বামজোট ১৯টি আসন।

এবিপি-সিএনএক্সের বুথফেরত সমীক্ষায় দেখা গেছে, তৃণমূল কংগ্রেস জয় পেতে পারে ১৫৭ থেকে ১৮৫ আসনে। বিজেপি ৯৬ থেকে ১২৫ আসন। আর বামজোটের ৮ থেকে ১৬ আসনে জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে ওই জরিপে।

তবে রিপাবলিকের বুথফেরত সমীক্ষায় অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। তাদের সমীক্ষায় দেখা যাচ্ছে, তৃণমূল পেতে পারে ১২৮-১৪৮টি আসন। বিজেপি ১৩৮-১৪৮ আর অন্যরা ৬ থেকে ৯টি আসন।

তৃণমূলের হারের ইঙ্গিত দিয়েছে শুধু জন কি বাত। তাদের বুথফেরত সমীক্ষা বলছে, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ১০৪ থেকে ১২১ আসন। বিজেপি ১৬২ থেকে ১৮৫ আর জোট পেতে পারে ৩-৯টি আসন।