‘আমাকে রেপ এবং হ’ত্যার চেষ্টা করা হয়েছে’—নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে এমন অ’ভিযোগ এনে রবিবার (১৩ জুন) প্রধানমন্ত্রীর কাছে বিচার চান ঢালিউডের আ’লোচিত নায়িকা পরীমনি।
এরপর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের সামনে তুলে ধরেন পুরো ঘটনার বৃত্তান্ত। এসময় কা’ন্নায় ভেঙে পড়েন এই অ’ভিনেত্রী।এদিকে পরিমনির মানসিক অবনতি নাড়া দিয়েছে সিনেমা জগতের আরেক অ’ভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। পরিমনির কা’ন্না দেখে ক’ষ্ট পেয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
পরীমণির সঙ্গে এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে ভাবনা লেখেন, ‘পরীর এই কা’ন্না নিতে ভীষণ ক’ষ্ট হচ্ছে। একজন নারী হিসেবে, একজন সহকর্মী হিসেবে। সম্মান একটা পিঁপড়ারও আছে। পরীমণি একজন নায়িকা, হ্যাঁ বাংলা সিনেমা’র নায়িকা। তো!!!!!!! তার সাথে যা খুশি তাই করা যাবে। এই পিতৃতান্ত্রিক সমাজে যত বড় হচ্ছি তত নিজেকে অ’তি ক্ষুদ্রভাবে দেখতে পাচ্ছি।’
তিনি আরও লেখেন, ‘একজন নারী সে ঘরের বউ হোক, পার্লারে কাজ করা মে’য়ে হোক, বিশাল কাঁচের রুমে বসে অফিস করা মে’য়ে হোক, গার্মেন্টস কর্মী হোক, ডাক্তার হোক, লেখক হোক, আর যদি নায়িকা হয় তাহলে তো কথাই নাই। সবাইকে সহ্য করতে হয় অসম্মান। পরীর পাশে আছি। পরী তুমি ভাঙবে না প্লিজ।’













































