প্রচ্ছদ দৈনিক খবর

পরবর্তী সাকিবকে খুজে পেল বাংলাদেশ !

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলাদেশ খুজে পেলো ২য় সাকিবকে। সাকিবের মতই সে বা হাতে ব্যাটিং করেন এবং সাকিবের মতই বাহাতি স্লো অর্থডক্স বোলার। তারই অলরাউন্ডার নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৩৩ রানের ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

ব্যাট হাতে ৫৪ রানের ইনিংসের পর বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে ব্রাদার্সকে বড় পেতে দারুণ অবদান রেখেছেন রাহাতুল। এ নিয়ে এবারের ডিপিএলে দ্বিতীয় জয় তুলে নিয়েছে মিজানুর রহমানের দল। ব্রাদার্সের দেয়া ১৪৮ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৯ রানের মধ্যেই টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় পারটেক্স।

এরপর দলের হাল ধরের অভিজ্ঞ ধীমান ঘোষ। তিনি ৩৭ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন। এরপর নাজমুল হোসেন মিলনের ১০ ও রাজিবুল ইসলামের ১৪ রান ছাড়া আর কেউ দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি। এরফলে পারটেক্সের ইনিংস গুটিয়ে যায় ১১৪ রানে। রহাতুলের ৪ উইকেট ছাড়াও ২টি উইকেট নিয়েছেন সাকলাইন সজীব। আর একটি করে উইকেট পেয়েছেন হাবিবুর রহমান ও আলাউদ্দিন বাবু।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ব্রাদার্স।তাদের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই ব্যর্থ হয়েছেন। মিডল অর্ডারে মাইশুকুর রহমানের ১৭ রানের পর রাহাতুল করেন ৪৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসটি ছিলো ২ ছক্কা ও ৩টি চারের। শেষদিকে নাঈম ইসলাম জুনিয়র ২১ বলে ৩৪ রান করে ব্রাদার্সকে মাঝারি পুঁজি এনে দেন।

পারটেক্সের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন জয়নুল ইসলাম, তাসামুল হক ও শাহাদাত হোসেন। আর একটি উইকেট পেয়েছেন মেহরাব হোসেন