টলিউডে বর্তমান একের পর এক ঝলক আসছে। নানারকম চমক দিয়ে দর্শকদেরকে মাতিয়ে রেখেছে টলিউডের তারকারা। বর্তমান টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হল মনামী ঘোষ। একের পর এক বহু ধারাবাহিকে অভিনয় করে সকলকে চমকে দিয়েছেন। কিন্তু এইবার অভিনেত্রীকে দেখা যাবে সম্পূর্ণ অন্যরূপে। এবার তিনি ডেবিউ করতে চলেছেন হইচই-এর ওয়েব সিরিজে।
এবারে হইচই ওয়েব সিরিজে আসতে চলেছে নতুন সিরিজ ‘মৌচাক’। সম্প্রতী অভিনেত্রী মনামী ঘোষ ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ওয়েব সিরিজ ‘মৌচাক’-এর ফার্স্ট লুক শেয়ার করেছেন। ‘মৌচাক’-এর ফার্স্ট লুকে দেখানো হয়েছে মনামীর অনাবৃত কোমরের অংশ অনেকগুলি সোনালি চাবি ও হাতে ‘বাম্পার জ্যাকপট’ লটারির টিকিট। অভিনেত্রী মনামী এই ছবিটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন দিয়েছেন, মৌ বৌদি আসছে খুব শীঘ্রই।
আপাতত মনামীর অনুরাগীরা তাঁদের প্রিয় নায়িকাকে ‘মৌ বৌদি’ রূপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ‘এর কাহিনী এক গৃহবধূর একাকীত্ব ও লটারির ব্যবসাকে ঘিরে গড়ে উঠেছে।সিরিজে মনামীর স্বামীর চরিত্রে অভিনয় করছেন কাঞ্চন মল্লিক। বউকে ঘরে তালা দিয়ে রাতে কাজে যান কাঞ্চন। সেই সুযোগে বাড়িতে অন্য চাবি দিয়ে তালা খুলে ঢোকে একের পর এক ঠাকুর পো-রা। আর পাওয়া যায় একটা লটারি। এই লটারি নিয়েই যত কাণ্ড। এই নিয়েই তৈরী হবে গল্প। ১৮ জুন রিলিজ করবে মনামীর এই ওয়েব সিরিজ।
https://platform.instagram.com/en_US/embeds.js













































