প্রচ্ছদ দৈনিক খবর

পরকীয়া প্রেমে জড়িয়েছিলেন বলিউডের যে নায়িকারা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পৃথিবীর অনেক প্রে’মিক যুগল পরস্পরের হাতে হাত রেখে কাটিয়ে দিয়েছেন এক জীবন। আবার প্রিয় মানুষটির প্রে’ম প্রত্যাশা করে অনেকে হাত বাড়িয়েছেন।

তাদের মনে ভাব-ভালোবাসার কমতি না থাকলেও সামাজ খলনায়কের ভূমিকায় অ’ভিনয় করেছে। বলিউডের বেশ কজন অ’ভিনেত্রী রয়েছেন, যারা সব বাধা উপেক্ষা করে পর’কী’য়া প্রে’মে জড়িয়েছিলেন। তাদের কারো প্রে’ম পরিণয় পেয়েছিল, কেউ কেউ বিচ্ছেদের আ’গুনে পুড়েছেন। বলিউডের এসব নায়িকাদের নিয়েই এই আয়োজন।

রেখা
বলিউডের চলচ্চিত্র ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রোমান্টিক জুটি অমিতাভ বচ্চন ও রেখা। রুপালি পর্দায় এই জুটির সোনালি দিন পেরিয়ে গেছে বহু আগে। কিন্তু তাদের সেই চিরকালীন আবেদন আজও মলিন হয়নি। ‘দো আনজানে’ (১৯৭৬) দিয়ে তাদের রুপালি পর্দার রসায়ন শুরু, আর ‘সিলসিলা’ (১৯৮২) দিয়ে শেষ। এরই মাঝে ছড়িয়ে পড়ে এই জুটির মধ্যে স্রেফ সহকর্মীসুলভ স’ম্পর্ক নয়, তারও বেশি কিছু রয়েছে। ফলে তাদের সিনেমা নিয়ে যতটা না আলোচনা হয়েছে তার চেয়ে বেশি আ’লোচিত হয়েছে প্রে’মকাহিনি।

‘দো আনজানে’ সিনেমা করার সময় দু’জনের মধ্যে প্রে’মের স’ম্পর্কের শুরু। যদিও তখন জয়া ভাদুরি অমিতাভের স্ত্রী’। জনশ্রুতি রয়েছে- ‘আলাপ’ সিনেমা’র শুটিংয়ের সময় রেখার বান্ধবীর একটি বাংলোয় নিয়মিত দেখা হতো দু’জনার। এছাড়া ‘কুলি’ সিনেমা’র শুটিং চলাকালে মা’রাত্মক আ’হত হয়ে অমিতাভ হাসপাতা’লে ভর্তি হলে রেখা নাকি সেখানে ছুটে গিয়েছিলেন। সারাদিন নাকি সেখানেই বসে ছিলেন। চিকিৎসকদের বলেছিলেন, যত র’ক্ত লাগে আমা’র শরীর থেকে নিন, অমিতাভকে সুস্থ করে তুলুন। তবে এসব বিষয়ে অমিতাভ বা রেখা দুজনই বরাবরই নীরব থেকেছেন।

পারভিন ববি
বিবাহিত হওয়া সত্ত্বেও অ’ভিনেত্রী পারভিন ববির সঙ্গে প্রে’মের স’ম্পর্কে জড়িয়েছিলেন মহেশ ভাট। প্রায় তিন বছর লিভ টুগেদার করেছেন তারা। কিন্তু প্রতারিত হওয়ায় ভেঙে পড়েছিলেন ববি। শুধু তাই নয়, ববির সঙ্গে স’ম্পর্ক নিয়ে মহেশ ভাট নির্মাণ করেন সেমি-অটোবায়োগ্রাফি সিনেমা ‘অর্থ’। এতে ববি আরো ভেঙে পড়েন। পরবর্তী সময়ে সিজোফ্রেনিয়ায় আ’ক্রান্ত হন। ২০০৫ সালের ২২ জানুয়ারি নিজের ফ্ল্যাটে মৃ’ত অবস্থায় এই অ’ভিনেত্রীকে পাওয়া যায়। পারভিন ববির জীবনের এই করুণ পরিণতির জন্য অনেকেই মহেশ ভাট’কে দোষারোপ করেন।

শ্রীদেবী
১৯৭৬ সালে জগিতা বালির সঙ্গে সংসার বাঁধেন মিঠুন চক্রবর্তী। কিন্তু তার সঙ্গে নাম জড়িয়েছিল বলিউড ডিভা শ্রীদেবীর। তাদের এই পর’কী’য়া প্রে’ম কাহিনি বলিপাড়ায় কারো অজানা নয়। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘জাগ উঠা ইনসান’ সিনেমা’র সেট থেকে তাদের প্রে’মের সূত্রপাত। গুঞ্জন উঠেছিল, মিঠুনের সঙ্গে গো’পনে বিয়েও সেরেছেন শ্রীদেবী। যদিও মিঠুন এই দাবি মিথ্যা বলে উড়িয়ে দেন। পরে জানা যায়, বিভিন্ন কারণে মিঠুন তাদের স’ম্পর্ক প্রকাশ্যে আনতে দেননি। আর সেজন্যই শ্রীদেবীর সঙ্গে বিচ্ছেদ হয় মিঠুনের। এর মাঝে এনট্রি নেন প্রযোজক বনি কাপুর। যদিও তখন বনি কাপুর ও মোনা শৌরি বিয়ে করে সংসার করছেন। সর্বশেষ ১৯৯৬ সালে শ্রীদেবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বনি।

প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়ার নাম বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অ’ভিনেতা অক্ষয় কুমা’রের সঙ্গে জড়িয়েছিল। তাদের প্রে’মের কথা বিটাউনের পথেঘাটে শোনা গেছে। অক্ষয় কুমা’র ও প্রিয়াঙ্কা চোপড়া ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগে’, ‘এতরাজ’, ‘ওয়াক্ত-রেস অ্যাগেইনস্ট টাইম’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। অক্ষয়ের স্ত্রী’ সাবেক বলিউড তারকা টুইংকেল খান্না তাদের প্রে’মকাহিনি শুনে রাগে ফেটে পড়েছিলেন। এমনকি অক্ষয়কে ছেড়ে যাওয়ার হু’মকি পর্যন্ত দিয়েছিলেন তিনি। এ ঘটনার পর বলিউডের ‘খিলাড়ি’ আর প্রিয়াঙ্কার সঙ্গে স’ম্পর্ক রাখেননি। টুইংকেল খান্না শর্ত দিয়েছিলেন—‘অক্ষয় যেন কোনো দিন আর প্রিয়াঙ্কার সঙ্গে কোনো সিনেমা না করেন।’ অক্ষয় কুমা’র এখনো তার স্ত্রী’কে দেওয়া কথা মেনে চলছেন।

মালাইকা আরোরা
১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আ’দালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আ’দালত। তবে গুঞ্জন রয়েছে, আরবাজের সঙ্গে মালাইকার দাম্পত্য কলহের কারণ অ’ভিনেতা অর্জুন কাপুর। যদিও শুরুতে বিষয়টি স্বীকার করেননি তারা। তবে মালাইকা-অর্জুনের প্রে’মের স’ম্পর্কের বিষয়টি এখন কারো অজানা নয়। খুব শিগগির বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছে।

কঙ্গনা রাণৌত
২০০০ সালে সুজান খানকে বিয়ে করেন বলিউড অ’ভিনেতা হৃতিক রোশান। তাদের ঘর আলো করে আসে দুই পুত্রসন্তান। ভালোই চলছিল তাদের সংসার জীবন। ২০০৯ সালে ‘কাইট’ সিনেমা’র শুটিংয়ের সময় কঙ্গনার সঙ্গে হৃতিকের বন্ধুত্ব গড়ে ওঠে। এ সময়ে সুজানের সঙ্গে হৃতিকের দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না! কঙ্গনাও কিছু বিষয় নিয়ে ঝামেলায় ছিলেন।

তারপর অনেকটা সময় কে’টে যায়। পরবর্তীতে তারা পরস্পরের সান্নিধ্যে আসেন এবং একে অন্যের আরো ভালো বন্ধু হয়ে উঠেন। আর তাদের এই বন্ধুত্ব হৃতিকের স্ত্রী’র ক’ষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ২০১৩ সালে ‘কৃষ-থ্রি’ সিনেমায় তারা আরো কাছে আসেন। জড়িয়ে পড়েন প্রে’মের স’ম্পর্কে। ২০১৪ সালে বিয়েবিচ্ছেদ ঘটে সুজান-হৃতিকের। যদিও কঙ্গনা-হৃতিকের স’ম্পর্ক স্থায়ী হয়নি।