প্রচ্ছদ দৈনিক খবর

পবিত্র নগরী মক্কা ভয়াবহ বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভয়াবহ বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা।মক্কাসহ বেশ কিছু শহরের রাস্তা-ঘাট মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে তলিয়ে গেছে। ভেসে গেছে রাস্তায় পার্ক করে রাখা বহু গাড়ি।

সৌদিতে ওমরাহ করতে যাওয়া মুসল্লিদের বন্যার কারণে ভোগান্তি পৌঁছেছে চরমে।পবিত্র মাহে রমজানে সেখানকার মসজিদে নামাজ আদায় করতেও যেতে পারছেন না তারা।

স্থানীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়ে জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। রোববারের (২ মে) আগে এ পরিস্থিতি স্বাভাবিক হবে না।