এবার ‘নয়া দামান’ গান নিয়ে আসছেন হিরো আলম। সিলেট অঞ্চলের এই লোকগীতিটি সম্প্রতি বেশ আলোচনার জন্ম দেয়। মূলত আ’মেরিকা প্রবাসী
তরুণ সুরকার ‘মুজা’ নতুন রূপে এটি উপস্থাপন করার পর সামাজিক যোগাযোগ মধ্যমগুলোতে এটি ছ’ড়িয়ে পড়ে। বিশেষ করে টিকট’কে অ’সংখ্য ভিডিও তৈরি হয় এই গানের সংগে।
এবার গানটি গাইলেন আ’লোচিত সমালোচিত অ’ভিনেতা হিরো আলম। ইদানীং বিভিন্ন ভাষায় গান গাইছেন হিরো আলম। ‘বাবু খাইছো’ দিয়ে গানের জগতে পা রাখার পর ইতিমধ্যে ইংরেজি, হিন্দি, চীনা, ইন্দোনেশিয়ানসহ বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন তিনি।
হিরো আলম জানান, ‘নয়া দামান’ মিউজিক ভিডিওর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। গানটির চিত্রধারণ করা হয়েছে পুবাইলে। রবিবার (১৩ জুন) হিরো আলমের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। তিনি আরও জানান তিনি এরকম চ’মক দিতেই থাকবেন।













































