কণ্ঠশিল্পী নোবেলকে ‘অমানুষ’ সিনেমা’র টাইটেল গান থেকে বাদ দিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। গতকাল সোমবার রাতে নোবেলকে বেয়াদব আখ্যায়িত করে তাকে দিয়ে অমানুষ সিনেমা’র গান গাওয়ানো হবে না বলে জানান।
এই বিষয়টি নিশ্চিত করে অনন্য মামুন বলেন, ‘বেয়াদবকে দিয়ে আমা’র অমানুষ সিনেমা’র টাইটেল সং করার কথা ছিলো, বাদ। এটাই আমা’র প্রতিবাদের ভাষা।’
ভা’রতের টিভি চ্যানেল জি-বাংলার রিয়েলিটি শো সারেগামাপার মাধ্যমে হুট করে আলোচনায় আসেন কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। এরপর একের পর এক বিতর্কিত কর্মকা’ণ্ড নিয়ে হন সমালোচিত। সম্প্রতি তার সঙ্গে করা বছরে ১২টি গান প্রকাশের চুক্তিও বাতিল করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।
এ ছাড়াও নানা বিতর্কের পর সোমবার একজন বিনোদন সাংবাদিককে অ’পহ’রণের হু’মকি দিয়েছেন এই ভাই’রাল তারকা। এ প্রেক্ষিতে তাকে সতর্ক করে নিন্দা জ্ঞাপন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি৷ তাকে বয়কটের ঘোষণা দিচ্ছেন সংগীতাঙ্গনের অনেকে৷
এদিকে সিনেমা ‘অমানুষ’ সিনেমা’র গান থেকে বাদ দেওয়ার পর পতিক্রিয়া জানতে নোবেলকে বার বার ফোন দেওয়া হলেও ফোন ধরেননি তিনি। অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমা জুটি হয়ে অ’ভিনয় করছেন নিরব ও মিথিলা। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অ’ভিষেক হচ্ছে মিথিলার।













































