প্রচ্ছদ দৈনিক খবর

নেইমারের ওপর ঝাঁপিয়ে পড়লেন সমর্থকেরা (ভিডিও)

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন, তাঁদের দেশে কোপা আমেরিকা আয়োজনের ব্যাপারে আপত্তি জানাচ্ছেন তাঁর কিছু খেলোয়াড়। ব্রাজিলে করোনা সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি দেশটির সরকার। এ অবস্থায় দেশটিতে কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্ট আয়োজনের বিপক্ষে জাতীয় দলের খেলোয়াড়েরা।

এর মধ্যেই আরেকটি বিতর্ক জন্ম দেওয়ার ঘটনা ঘটেছে কাল। করোনা সংক্রমণের এই সময়ে যেখানে খেলোয়াড়দের নিরাপদে রাখতে মাঠে দর্শক ঢোকা নিষিদ্ধ, এমন পরিস্থিতিতে ব্রাজিল দলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেওয়ার মতোই ঘটনাটা। নিরাপত্তারক্ষীদের ডিঙিয়ে নেইমারকে জড়িয়ে ধরতে ছুটে গিয়েছেন একাধিক ভক্ত। সামাজিক দূরত্বের এই সময়েও ব্রাজিলিয়ান মহাতারকাকে ছুঁয়ে দেখেছেন এই সমর্থকেরা।

বাংলাদেশ সময় কাল সকাল ৬টা ৩০ মিনিটে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ ব্রাজিলের। দর্শকহীন মারাকানা স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচের আগে বেশ কিছু বিতর্কিত বিষয়ের জন্ম হয়েছে। এবার কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব পেয়েছিল কলম্বিয়া ও আর্জেন্টিনা। গ্রুপ পর্বের ম্যাচগুলো কলম্বিয়াতেই খেলার কথা ছিল ব্রাজিলের। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

তখন পুরো টুর্নামেন্ট আর্জেন্টিনায় স্থানান্তর করার কথা ভাবা হচ্ছিল। ওদিকে আর্জেন্টিনায় করোনা পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সে চেষ্টাও ব্যর্থ হয়েছে। এ অবস্থায় আর্জেন্টিনাও টুর্নামেন্ট আয়োজনের অধিকার হারায়। দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এবার সে দায়িত্ব দিয়েছে ব্রাজিলকে। অথচ যে দুই কারণে কলম্বিয়া ও আর্জেন্টিনাকে বাদ দেওয়া হয়েছে, দুটিই ব্রাজিলে আছে।

দেশটিতে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, দুদিন আগে আক্রান্তের হারের জাতীয় রেকর্ড গড়েছে নতুন করে। এর মধ্যে দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না করে এত বড় এক টুর্নামেন্ট আয়োজন করে স্বাস্থ্যব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ব্রাজিলের মানুষ। ফুটবলারদের ক্ষোভও কাল টের পাওয়া গেছে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন প্রত্যাহার করেছেন ব্রাজিল অধিনায়ক কাসেমিরো।

কোচ তিতেও বলেছেন, আপাতত বাছাইপর্বের ম্যাচ নিয়ে ভাবলেও কোপা আমেরিকা ব্রাজিলে খেলার ব্যাপারে আপত্তি আছে খেলোয়াড়দের। এরই মধ্যে খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ফুটবল ফেডারেশনের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কাল দলের বাস থেকে নেমে টিম হোটেলের দিকে যাচ্ছিলেন নেইমার।

এই অবস্থায় দলকে দেখতে উৎসুক কিছু সমর্থক দাঁড়িয়ে ছিলেন হোটেলের প্রবেশপথে। নেইমারকে চোখের সামনে দেখেই আর লোভ সামলাতে না পেরে ছুটে আসেন তাঁরা। নিরাপত্তাবলয়কে পাত্তা না দিয়ে নেইমারকে জড়িয়ে ধরার চেষ্টা চালায় দুজন। ভিডিও ফুটেজ দেখে তাদের কিশোর-কিশোরী বলেই মনে হচ্ছিল। তাদের দেখাদেখি আরও একজন এগিয়ে যান।

📽 Neymar foi atropelado na chegada ao hotel após o treino 🥺😅!!!
Tomem cuidado com o pé dele gente… 🙏🏼 pic.twitter.com/n5NoijW6SX

— Memesneymar 🔛 (@memesneymar) June 4, 2021

এই অবস্থায় নিরাপত্তারক্ষীরা একজনকে নেইমার থেকে দূরে সরিয়ে নিয়ে যান। কিন্তু এক কিশোর নেইমারের পা ধরে বসে ছিলেন বেশ কিছুক্ষণ। টানাহেঁচড়ার একপর্যায়ে নেইমারের কেডসও খুলে যায়! বেশ কিছুক্ষণ চেষ্টার পর ওই ভক্তকে সরিয়ে নিতে সক্ষম হন নিরাপত্তাকর্মীরা। ঘটনার আকস্মিকতা কাটিয়ে কেডস পরে ধীরে ধীরে হোটেলে ঢোকেন নেইমার

https://platform.twitter.com/widgets.js