সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমি’শন (বিটিআরসি)। নির্ধারিত ‘এক রেটে’ না দিলে ব্যব’স্থা নেয়া হবে।
বিটিআরসির গণমাধ্যম শাখার উপ-পরিচালক জাকির হোসেন বলেন, দেশের যেকোনো প্রান্তে ব্রডব্যান্ড ইন্টারনেটের একই দাম নির্ধারণ করা হয়েছে। কেউ যদি এই রেটে সংযোগ না পান তাহলে তিনি ১০০ নম্বর ডায়াল করে কমি’শনে অ’ভিযোগ জা’নাতে পারেন।
কোনো সেবাদাতা নিয়ম ভাঙ্গার সুযোগ নেই। এটা যদি কেউ করেন তাহলে আ’ইন অনুযায়ী ব্যব’স্থা নেয়া হবে বলেও জা’নান জাকির হোসেন।
বিটিআরসি জা’নিয়েছে, প্রতি সংযোগে সর্বো’চ্চ ৮ জন গ্রাহকের শেয়ার্ড ক’রতে পারবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। এক্ষেত্রে ৫ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বো’চ্চ ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৭০০ থেকে ৮০০ টাকা ও ২০ এমবিপিএস-এর দাম ১১০০ থেকে ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন-আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলছেন, নির্ধারিত রেটে নির্ধারিত ব্যান্ডউইথে সংযোগ দিতে স’মস্যা হবার কথা না। তারপরও কোথাও সেবা সংক্রা’ন্ত স’মস্যা হলে আম’রা সংশ্লি’ষ্ট আইএসপির স’ঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করে দেয়া হবে।
শহর ছাড়িয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট এখন ইউনিয়ন পর্যায়ে তথা গ্রামেও পৌঁছে গেছে। ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক বর্তমানে দেশে প্রায় এক কোটি। এই সংখ্যক গ্রাহক দেশের মোট ইন্টারনেট ব্যবহাকারীর ১৭ শতাংশ। কিন্তু এই গ্রাহকরা দেশের মোট ব্যান্ডউইথের ৫৮ শতাংশ ব্যবহার করে।













































