প্রচ্ছদ খেলাধুলা

নিজের ‘স্বপ্নের’ কথা জানালেন রশিদ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

শুধু আ’ফগা’নিস্তানই নয়, বর্তমানে বিশ্ব ক্রিকে’টের সেরা তারকাদের একজন রশিদ খান। ক্যারিয়ারে এখন পর্যন্ত দারুণ সব অর্জন দিয়ে নিজেকে বাকিদের থেকে আলাদা করেছেন।

এই লেগ স্পিনার জানালেন, ভা’রতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলার স্বপ্ন দেখেন তিনি। সর্বকালের সেরা অধিনায়কদের একজন ধোনি।এই উইকেট’কিপার ব্যাটসম্যানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নশিপসহ আরও বেশ কয়েকটি বৈশ্বিক আসরের শিরোপা জিতেছে ভা’রত।

অধিনায়কত্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলেও ঈর্ষণীয় সাফল্য আছে ধোনির। চেন্নাই সুপার কিংসের হয়ে এখন পর্যন্ত জিতেছেন তিনটি শিরোপা।বোলারকে ভালো করতে সাধারণত উইকেট’কিপাররা অনেক পরাম’র্শ দেন। রশিদ মনে করেন, ধোনির চেয়ে ভালো’ভাবে এই কাজ অন্য কেউ করতে পারে না। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে সময়ের অন্যতম সেরা এই লেগি বলেন, ‘আমা’র স্বপ্ন ধোনির নেতৃত্বে খেলা।

তার সঙ্গে খেলা বাড়তি অ’ভিজ্ঞতা। যেকোনো বোলারের ক্ষেত্রেই উইকেট’কিপারের ভূমিকা অ’ত্যন্ত গুরুত্বপূর্ন। আমি মনে করি, এ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝানোর ক্ষেত্রে ধোনির চেয়ে ভাল আর কেউ নেই। প্রত্যেকবার ম্যাচের পর তার সাথে আলোচনা করে আমা’র অনেক উপকার হয়েছে।’

বর্তমান ভা’রতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং সত্ত্বার প্রশংসাও করেছেন রশিদ। তার মতে, কোহলি আলাদা কিছু না করে নিজস্ব ধরন মেনে ব্যাটিং করেন, ‘কোহলি নিজের উপায়ে খেলেন। তার খেলার একটি ধরন আছে। সে অনুযায়ী খেলেন।

আলাদা কিছু করার চেষ্টা করেন। আমি মনে করি, এজন্যই তিনি এতটা সফল। সব সময় নিজেকে সম’র্থন করেন। ভাল বোলিংকে শ্রদ্ধা করেন এবং বাজে বোলিং থেকে রান করেন। ওর আত্মবিশ্বা’স অনেক বেশি। যেটা সব ব্যাটসম্যানদের মধ্যেই থাকে না।’