প্রচ্ছদ দৈনিক খবর

নিজের প্রযোজনায় বডিগার্ডের ছেলেকে নায়ক বানাচ্ছেন সালমান

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউড ভাইজান সালমান খান এবং তার বডিগার্ড সেরার মধ্যকার অবিচ্ছেদ্য স’ম্পর্কের কথা সবার জানা। বলিউড সুপারস্টার সাল্লু ভাইয়ের নিরাপত্তায় প্রায় ২৬ বছর ধরে কাজ করে যাচ্ছেন তিনি। অবসাদ কমাতে ছুটিতে যাওয়া কিংবা শুটিংয়ের কাজে যাওয়া সকল ক্ষেত্রেই সেরা সালমানের ছায়াসঙ্গী।

নায়কও তার দেহরক্ষীকে ভালোবাসেন হৃদয় দিয়ে৷ তাকে পরিবারের একজন সদস্য হিসেবেই দেখেন তিনি৷ ভাগ করে নেন হাসি-বেদনার অনুভূতি আর উপলক্ষ। এবার সেই দেহরক্ষী সেরার ছে’লেকে বলিউডে জায়গা করে দিতে যাচ্ছেন সালমান। তার প্রযোজনার সিনেমায় নায়ক হিসেবে নিয়ে আসবেন সেরার ছে’লেকে।

সম্প্রতি সেরা জানান তার ছে’লে টাইগারের জন্য ভালো মানের স্ক্রিপ্ট খুঁজছেন সালমান। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই বলিউডে দেখা মিলবে তার।ভা’রতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সেরা বলেন, ‘আমা’র সঙ্গে সালমানের প্রথম দেখা হলিউডের নায়ক কিয়ানু রিভেস যখন প্রথম ভা’রতে আসেন। চণ্ডীগড়ে তার সঙ্গে আমা’র প্রথম দেখা হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি তার সাথেই রয়েছি। সালমান আমা’র ছে’লে টাইগারকে নিয়ে অনেক আগে থেকেই তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

আমি ভেবেছিলাম এ হয়তো ক্ষণিকের ভাবনা। কিন্তু দিনে দিনে তিনি সেটাকে সিরিয়াস করে তুলেছেন৷ সম্ভবত করো’নার এই সময়টা কে’টে গেলেই তিনি টাইগারকে নিয়ে সিনেমা’র ঘোষণা দেবেন।’এর আগে সালমান খান তার ‘বডিগার্ড’ নামক সিনেমাটি তার এই সেরাকে উৎসর্গ করেন। এ ব্যাপারে জানতে চাইলে সেরা জানান, ‘মালিককে (সালমান) নিয়ে নতুন করে বলার মত আমা’র কিছু নেই।আমি আমা’র মৃ’ত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে থাকতে চাই। আর আমি নিজেকে আমা’র মালিকের পরিবারের একজন সদস্য হিসেবে মনে করি।’