প্রচ্ছদ বিনোদন

নিজের নতুন পরিচয় দিলেন শ্রাবন্তীর! তৃতীয় প্রেমের পর ফের নেয়া চরিত্রে হাজির অভিনেত্রী!

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর (Srabanti Chatterjee) ব্যক্তিগত জীবন নিয়ে টানাপোড়েন চলছে বলেই গুঞ্জন শোনা যায়। শ্রাবন্তী তার স্বামী রোশন সিং (Roshan Singh)-এর সঙ্গে একসঙ্গে থাকেন না বলেই খবর সূত্রের। সোশ্যাল মিডিয়ায় একের পর নিঃশব্দে বিতন্ডার পরেও সেলেব দম্পতি সংবাদমাধ্যমের কাছে খোলসা করে কিছুই জানাননি।

এদিকে শ্রাবন্তী এখন যোগ দিয়েছেন রাজনীতির ময়দানে। এবারের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী হয়ে লড়েছেন শ্রাবন্তী। টলিউড বর্তমানে দুই ভাগে বিভক্ত। একভাগ তৃনমূল, অপর ভাগ বিজেপিতে। শ্রাবন্তী মন্দিরে পুজো দিয়ে তার নির্বাচনী প্রচারের কাজ শুরু করেন।

অভিমন্যু মুখার্জির নতুন ছবি ‘লকডাউন’-ছবিতে টলিউড অভিনেত্রী শ্রাবন্তীকে দেখা যাবে। এছাড়া ছবিতে দেখা যাবে ওম, মানালী, রাজনন্দিনী, সোহম, আদৃত সহ প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। ছবিটিতে একটি গান যার কথা ও সুর শোভনের নিজের দেওয়া। সেই গান ‘তোমার কপালে শীতঘুম’ গানটিতে ইমন ও শোভনকে গাইতে শোনা যাবে।

অভিমন্যু মুখার্জির নতুন ছবি ‘লকডাউন’-ছবিতে শ্রাবন্তীকে দেখা যাবে ‘মধু’ চরিত্রে অভিনয় করতে। অনেকদিন পর ফের বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী। অভিনেত্রী শ্রাবন্তীর এবার দু’টি সিনেমা মুক্তি পেতে চলেছে৷ যার একটি ‘লকডাউন’ ও অপরটি ‘খেলাঘর’। এই ছবিতে তিনি অভিনেতা দেবের সঙ্গে স্ক্রীণ শেয়ার করেছেন।