প্রচ্ছদ বিনোদন

নিজেকে বাঁচাতে গিয়েই দাদাকে এগিয়ে দেন সোনম! মার খাওয়ার ফলেই অর্জুনের চোখে পরে গেছে কালশিটে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের প্রথম সারির অভিনেতার তালিকায় যার নাম উঠে আসে তিনি হলেন অনিল কাপুর। দীর্ঘ অভিনয় জগতে নিজের শক্তপোক্ত ক্যারিয়ার তৈরী করেছেন অনিল কাপুর। সোনম কাপুর , অর্জুন কাপুর , রিয়া কাপুর , জাহ্নবী কাপুর , খুশি কাপুর ,অংশুলা কাপুর , এনারা সবাই হলেন অনিল কাপুর -এর পরিবারের ‘হুল্লোড় গ‍্যাং’।অনিলের ছেলে হর্ষবর্ধন এঁদের থেকে একটু দূরে থাকতেই পছন্দ করেন। কারণ তিনি এটা জানেন যে বোনেদের অত্যন্ত ভালোবাসার খেসারত দিতে হয়েছিল তার দাদা অর্জুনকে। সোনম কাপুরের জন্য একবার তার দাদা অর্জুন কাপুর মার খেয়েছিলেন।

কিন্তু ঘটনা সাম্প্রতিক নয়। যখন সোনম ও অর্জুন একই স্কুলে পড়তেন সেই সময়ের। কিছুদিন আগে ‘সর্দার কা গ্র্যান্ডসন’ ফিল্মের প্রচার করতে গিয়ে অর্জুন নিজেই এই ঘটনার কথা শেয়ার করেছিলেন। অর্জুন ও সোনম দুজনেই বাস্কেট বল খেলতে ভীষণ ভালোবাসতেন। কবার সোনমের থেকে সিনিয়র একটি ছেলে বলটা ওদের বলে দাবি করে কেড়ে নেয়। সোনমের সঙ্গে ছেলেটি খারাপ ব্যবহার করেছিল।সোনম কাঁদতে কাঁদতে অর্জুনকে এসে এই ঘটনার কথা জানালে অর্জুন প্রচন্ড রেগে যান। অর্জুন ছেলেটির পরিচয় জিজ্ঞেস করলে তিনি দেখিয়ে দেন ওই ছেলেটিকে।

তখন অর্জুন ছেলেটিকে গালিগালাজ করতে শুরু করেন। সেখানে অর্জুনের গালিগালাজ শুনে ছেলেটি প্রথমের দিকে একটু হকচকিয়ে গেলেও পরে আবার অর্জিনকে ধরে মারতে শুরু করেন। তারপরেই মার খেয়ে অর্জুনের চোখে কালশিটে দাগ পরে যায়। সেখানে অর্জুনের গালিগালাজ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছিল। পরে অর্জুনকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল। পরবর্তীকালে অর্জুন জানতে পারেন, ওই ছেলেটি জাতীয় দলের বক্সার।এই ঘটনার পর অর্জুন সোনমকে জানিয়ে দিয়েছিলেন, এরপর থেকে যেন নিজের ঝামেলা নিজেই মিটিয়ে নেন সোনম।

বলিউডের ফ্যাশন সচেতন নায়িকা বলে পরিচিত হলেন সোনম কাপুর। তিনি বিভিন্ন রকমের ডিজাইনার ড্রেস নিয়ে করেন এক্সপেরিমেন্ট ও মঝেই মাঝেই ধরা দেন বিভিন্ন লুকে। আর তাকে দেখে বলাই যায় যে তিনি ট্রেন্ড ফলো করার পরিবর্তে ট্রেন্ড তৈরী করতেই ভালোবাসেন। স্লিম ফিট ফিগারে বরাবরই সুপারহিট সোনাম কাপুর। ২০১৮ সালের ৮ মে তাঁর দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত বছর লকডাউনের সময় থেকেই বর্তমান স্বামীর সাথে লন্ডনে আছেন অভিনেত্রী।