ডিপিএল ম্যাচে ঔদ্ধত্যপূর্ণ আচরণের শা’স্তি পেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার ও বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসান।লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভঙ্গের অ’ভিযোগে সাকিবকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৫ লাখ টাকা জ’রিমানা করা হয়েছে।
নিষেধাজ্ঞা পাওয়ায় রোববার (১৩ জুন) ওল্ড ডিওএইচএসের বিপক্ষে খেলতে নামেননি সাকিব। গুঞ্জন রটেছে শিগগরিই পরিবারের কাছে যু’ক্তরাষ্ট্রে ফিরছেন তিনি। তবে নিষেধাজ্ঞা শেষ হতেই বাকি ম্যাচে খেলবেন বলে আশা প্রকাশ করেছে মোহামেডান কর্তৃপক্ষ।
ধারণা করা হচ্ছিল পরিবারের সঙ্গে সময় দিতে ডিপিএলের বাকি ম্যাচগুলোতে আর খেলবেন না মোহামেডান দলপতি। জিম্বাবুয়ের সফরের আগে আবারও দেশে ফিরে আসবেন।
বিষয়টি নিয়ে মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামানের কাছে আরটিভি নিউজ জানতে চেয়েছিল। তিনি বলেন, ‘সাকিবের যাওয়ার বিষয় সামনে আসার পর আমা’র তার সঙ্গে কথা হয়েছে। গতকাল (শনিবার) তিনি আমাকে জানিয়েছেন এখন এমন সিদ্ধান্ত গ্রহণ করেননি।’
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আরও হাতে এক ম্যাচ থাকছে। তাহলে কি আবারও মোহামেডানের জার্সিতে দেখা যাবে তাকে?জবাবে ঐতিহ্যবাহী দলটির এই কর্মক’র্তা বলেন, ‘এখনও পর্যন্ত এমনটাই হওয়ার কথা। আম’রা আশাবাদী সাকিবকে মাঠে পাওয়ার।













































