প্রচ্ছদ বিনোদন

নাচেও অসাধারন পারদর্শী আশা ভোঁসলে, ঋত্বিক রোশনের স্টাইলে দুর্দান্ত কোমর দুলিয়ে নাচ কিংবদন্তি গায়িকার

6
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র হলেন আশা ভোসলে (Asha Bhosle)। বাংলা থেকে হিন্দি বেশ কয়েকটি ভাষায় তার দখল রয়েছে। তার সুপারহিট গানে আজও মুগ্ধ শ্রোতারা। বর্তমানে তিনি বিরতি নিয়েছেন গানের জগত থেকে। এহেন আশা ভোসলে নাচ করলেন একেবারে বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের স্টাইলে। আর সেই নাচের ভিডিও ভাইরাল নিমেষেই।

আকাশি রং-এর শাড়িতে দর্শকদের মনোরঞ্জনের জন্য ‘এক পল কা জিনা’ গানে নাচ করলেন তিনি। আশা ভোসলে নাচ করছেন শুনে অবাক হলেন! আসলে নাচের ভিডিওটি সাত বছর আগে একটি অনুষ্ঠানে। নেপথ্যে সঙ্গীতের সঙ্গে আচমকা নেচে ওঠেন তিনি। আর নাচের মূহুর্ত হয়ে যায় ক্যামেরাবন্দী। করোনা আবহের পর বেড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। আর সেই কারণে অনেক পুরোনো ছবি বা ভিডিও মাঝেমধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

১৫ লক্ষ মানুষ আশা ভোসলের নাচের ভিডিওটি দেখেছেন। এই নাচের পর সুর সম্রাজী আশা ভোসলে প্রচুর প্রশংসা পেয়েছেন। সম্প্রতি মহারাষ্ট্র সরকার আশা ভোসলেকে মহারাষ্ট্রের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘মহারাষ্ট্র ভূষণ’-এ ভূষিত করার ঘোষণা করেছে।

আশার গানে আগে থেকেই মুগ্ধ ছিল গোটা দেশ। এবার তার নাচের ভিডিও ভাইরাল হতে সকলেই অবাক। এই বয়সে এসে এমন নাচ করাও কম মুখের কথা নয়। আর সেটিই করে দেখিয়েছেন তিনি। পঞ্চাশের দশক থেকে তিনি বিভিন্ন ছবিতে গান গেয়ে চলেছেন যা মুগ্ধ করে গোটা দেশকে।