প্রচ্ছদ দৈনিক খবর

নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের কর্তৃত্বের বিষয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য এবং মিশ্র প্রতিক্রিয়া

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের কর্তৃত্ব কার কাছে থাকবে তা নিয়ে বিতর্কের মাঝে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আজ  জানিয়েছেন, এনআইডি কার্ড ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেই থাকবে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নে তথ্যমন্ত্রী  বলেন, যখন এটি একটি প্রকল্প হিসেবে শুধু ভোটার তালিকা প্রণয়নের বিষয় ছিল, তখন এটি নির্বাচন কমিশনের হাতে ছিল। জাতীয় পরিচয়পত্র আর ভোটার আইডি কার্ড এক বিষয় নয়।

পৃথিবীর সব দেশে জাতীয় পরিচয়পত্র সেবার কাজ করে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা অন্য কোনো মন্ত্রণালয়। এটি নির্বাচন কমিশন করে না। নির্বাচন কমিশন শুধু ভোটার তালিকা নিয়ে কাজ করে। ডঃ হাছান মাহমুদ বলেছেন, জাতীয় পরিচয়পত্র সেবা নিয়ে নির্বাচন কমিশনের আশঙ্কা অমূলক। এর আগে গত রোববার জাতীয় পরিচয়পত্রের সেবা নির্বাচন কমিশনের হাতে রাখা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, আমরা মনে করি এনআইডি কার্যক্রম ইসির কাছেই থাকা উচিত। কারণ, ইসি এটি তৈরি করেছে ভোটার তালিকা তৈরির ভিত্তিতে। সরকারের যে উৎকণ্ঠা বা পরামর্শ, সেটা হলো কোনো দেশে নির্বাচন কমিশন এনআইডি কার্ড করে না। এটা ঠিকই, কোনো দেশে এটা নির্বাচন কমিশন করে না। অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি তুলনা করলে হবে না। ইসির কাছে এটি থাকলে কোনো অসুবিধা নেই। ইসি সেবা দিতে পারছে। এ প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনেরাল শাখাওয়াত হোসেন বলেছেন, এন আই ডি কার্ডের কর্তৃত্ব নির্বাচন কমিশনের হাত থেকে সরিয়ে নিলে নতুন করে জটিলতা বাড়বে এবং রাজনৈতিক বিতর্ক শুরু হবে। পর্যবেক্ষকগণ বলছেন, এটা সরকারের রাজনৈতিক কর্তৃত্বকে শক্তিশালী করবে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১

bangla news।