প্রচ্ছদ দৈনিক খবর

নভেম্বর-ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে টি-টেন টুর্নামেন্ট

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আবু ধাবি টি-টেনের এবারের আসর মাঠে গড়াচ্ছে আগামী ১৯ নভেম্বর। আর এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর। বৃহস্পতিবার টুর্নামেন্টটির আয়োজকরা এমনটাই জানিয়েছে। ২০১৭ সালে মাত্র চারটি দল নিয়ে আয়োজন করা হয়েছিল দশ ওভারের এই টুর্নামেন্টটি।

এরপর থেকে ক্রিকেট বিশ্বের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে এটি। এ কারণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্ট চেয়ারম্যান সাজি উল মালিক। তিনি বলেছেন, ‘এটা গর্বের বিষয় ২০১৭ সালে মাত্র ৪টি দল নিয়ে আমরা যাত্রা শুর করেছিলাম। এটাই এখন বিশ্ব ক্রিকেট সূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটা দারুণ ভালোলাগার মুহূর্ত যখন বিশ্বের সেরা ক্রিকেটাররা এই জনপ্রিয় ফরম্যাটে খেলে এবং তরুণ ক্রিকেটারদের বিকশিত হওয়ার জন্যও এটা দারুণ সুযোগ।’

আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আরব আমিরাতের ৫০তম জাতীয় দিবস। এই দিবসটিকে আকর্ষনীয় করে তুলতে ১৫ দিনের এই টুর্নামেন্টটি আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। এ প্রসঙ্গে সাজি বলেছেন, ‘আবু ধাবি ক্রিকেটের সঙ্গে মিলে আমরা আমরা আরও বড় পরিসরে আরব আমিরাতের ৫০তম বার্ষিকী উৎযাপন করবো এবং ভক্তদের আমরা ভিন্ন অভিজ্ঞতার সুযোগ করে দেব।’

করোনা ভাইরাসের বৈশ্বিক সংক্রমণের কারণে গত বছরের আসরটি আয়োজন করা হয়েছিল গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে। যদিও এই মহামারী উপেক্ষা করে এবারের আসরটি নির্ধারিত সময়ের মাঠে গড়াচ্ছে।