প্রচ্ছদ বিনোদন

নবাব কন্যা সারা আলী খানের এই আচরণেই এবারে ভীষণ লজ্জিত হলেন বরুন ধাওয়ান

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুন ধাওয়ান। সইফ কন্যা সারা আলী খানের কিছু ব্যবহারের কারণেই শেষ অবধি এবার লজ্জিত হলেন বরুন ধাওয়ান। অন্ততঃ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও সেই ইঙ্গিতই দিচ্ছে। কিন্তু যদিও এই ভিডিওটি যথেষ্ট পুরোনো। এই মুহূর্তে সারা ও বরুণের এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কি এমন করলেন সারা যে একদম লজ্জায় পরে গেলেন বরুন?

সারা আলী খান ও বরুন ধাওয়ানকে একসাথে ‘কুলি নম্বর ওয়ান’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। তারপর তাদের সেই ‘কুলি নম্বর ওয়ান’ ছবির প্রোমোশনের জন্য জন্য ‘দি কপিল শর্মা শো’-এ অতিথি হয়ে এসেছিলেন দুই তারকা। সেখানে কথা প্রসঙ্গে সারা একটি কথা বলেছিলেন যে, তিনি বিনামুল‍্যে জিনিস পেতে পছন্দ করেন। সারা বলেন, তিনি কখনও কারও পারফিউম নিয়ে নিয়েছেন, কখনও বা কারও শৌচাগারের হাত ধোওয়ার সাবান। কপিল শর্মার শো-তে বরুন এইসব কথা শুনে হাসতে শুরু করেন। তখন বরুণকে উদ্দেশ্য করে সারা বলেন, বরুণ তাঁকে প্রায়ই সারার পছন্দের জুতো নিয়ে ‘টন্ট’ করেন। বিনামূল্যে পাওয়া সেই জুতোর ছবি শেয়ার করলেন বরুন। আর তা নিয়েই মজা করেন বলে জানালেন সারা। সেই কারণে ইদানিং জুতোর ছবি দিয়ে বরুণকে ত্যাগ করতে শুরু করেন সারা।

অভিনেত্রীর এই কথার পৃষ্ঠেই বরুন বলে বসলেন যে, তাঁকে ট‍্যাগ করলে একসময় কেউ রেগে যেতেন। আর সারা বরুণকে এই প্রসঙ্গে কথা বলতে নিষেধ করেছিলেন। তারপর তিনি বলেন, এখন রাগ করার কেউ নেই। এরপর বরুন ও সারা দুজনেই হাসতে হাসতে হাত মেলান। কিন্তু এরপর বরুণ সারার হাত ছেড়ে দিতেই সারা আবারও বরুণকে তাঁর হাতে হাত রাখতে বলেন। তারপর এই প্রসঙ্গে সারা বলে ওঠেন যে, এখন তাঁরা অনায়াসেই একে অপরকে ছুঁয়ে থাকতে পারবেন। সারার এই মন্তব্যে লজ্জা পেয়ে হাসতে হাসতে নিজের আসন থেকে উঠে যান বরুণ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে। আর ভাইরাল হতেই নেট দুনিয়ায় সারা পরে যায় এই ভিডিওটি নিয়ে তারপরেই উঠে এলো কার্তিক আরিয়ানের নাম। এর আগেও সারা খোলাখুলি বলেছিলেন, কার্তিককে তিনি পছন্দ করেন এবং তাঁর সাথে ডেট-এ যেতে চান। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি।

https://platform.instagram.com/en_US/embeds.js