প্রচ্ছদ দৈনিক খবর

নতুন শঙ্কা নিয়ে আকাশে উড়ছে বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বর্তমানে বিশ্বে উড়োজাহাজ ক্রয়ে অন্যতম শীর্ষ দেশ চীন।পূর্বাভাস দেওয়া হয়েছে, গেলো ১০ বছরে বিশ্বে যে পরিমাণ বিমান বিক্রি হবে, তার ২৫ শতাংশই কিনবে চীন।অথচ ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত চীন সরাসরি বোয়িংয়ের বিমানের অর্ডার দিয়েছে মাত্র ১ শতাংশ।২০১৭ সাল থেকে আন্তর্জাতিক বিমান নির্মাতা কোম্পানিগুলোর চীনে যাত্রীবাহী বিমান সরবরাহ বাড়ছে।

কিন্তু বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বিমান আকাশে উড্ডয়নের অনুমতি না দেওয়া দেশগুলোর মধ্যে একটি চীন।রাশিয়া আর ভারতও এই মডেলের বিমানের উড্ডয়নের অনুমতি দেয়নি।এ কারণে বিশ্বের সবচেয়ে বড় বিমানের মার্কেটে বিক্রি হচ্ছে না ৭৩৭ ম্যাক্স মডেলের বিমান।এ কারণে চীনে বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের বিমানের সরবারহের সম্ভাবনা কমছে।