প্রচ্ছদ খেলাধুলা

নতুন নেতৃত্বে ভারত

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনার রোহিত শর্মাকে শ্রীলঙ্কা সিরিজের জন্য বিশ্রামে পাঠাচ্ছে ভা’রতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই দুজনের অনুপস্থিতিতে ভা’রত দলের নেতৃত্বের জোয়াল পড়ল শিখর ধাওয়ানের কাঁধে।

আগামী মাসে শ্রীলঙ্কা সফরে সীমিত ওভা’রের ‍দুই সিরিজে ভা’রতকে ছয়টি ম্যাচে নেতৃত্ব দেবেন বাঁ-হাতি ওপেনার।সিরিজ দুটিতে ধাওয়ানের সহকারী হিসেবে থাকছেন পেসার ভুবনেশ্বর কুমা’র। ‍বৃহস্পতিবার (১০ জুন) রাতে ধাওয়ানকে অধিনায়ক করে লঙ্কা সফরের দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে ডাক পাওয়া উল্লেখযোগ্য ক্রিকেটার ঘরোয়া ক্রিকে’টের পারফর্মা’র। লঙ্কানদের বি’রুদ্ধে দুটো সিরিজই হবে তিন ম্যাচের। ১৩ জুলাই বল গড়াবে মাঠে।

দলটিতে তরুণ ক্রিকেটারদের আধিক্য। ঘরোয়া ক্রিকে’টে পারফর্ম করে দলে জায়গা পেয়েছেন দেবদূত পাডিক্কাল ও রুতুরাজ গাইকওয়াদ। বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ রানসংগ্রাহক পৃথ্বি শ প্রত্যাশিতভাবেই আছেন দলে। জায়গা ধরে রেখেছেন রাহুল চাহার, ইশান কিশান ও সূর্যকুমা’র যাদব।

ভরুন চক্রবর্তী, নভদীপ সাইনি, দীপক চাহারও আছেন দলে। তবে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচে দলে থেকেও খেলতে পারেননি এই ত্রয়ী। গত কয়েক বছর ধরে আইপিএলে নিয়মিত পারফর্ম করা নিতিশ রানাকেও ডেকে পাঠিয়েছেন নির্বাচকরা। তার মতো পুরস্কার পেলেন চেতন সাকারিয়া এবং কৃষ্ণাপ্পা গৌতম।

সীমিত ওভা’রের ক্রিকে’টে ভা’রত দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বি শ, দেবদূত পাডিক্কাল, রুতুরাজ গাইকওয়াদ, সূর্য্যকুমা’র যাদব, মনিস পান্ডে, হার্দিক পান্ডিয়া, নিতিশ রানা, ইশান কিশান (উইকেটরক্ষক), সনঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), যুভেন্দ্র চাহাল, রাহুল চাহার, কে. গৌতম, ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদব, ভরুন চক্রবর্তী, ভুবনেশ্বর কুমা’র (সহ-অধিনায়ক), দীপক চাহার, নবদীপ সাইনি, চেতান সাকারিয়া।