প্রচ্ছদ দৈনিক খবর

ধোনির অধীনে খেলার স্বপ্ন রশিদের

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন রশিদ খান। এই আফগান স্পিনার মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধোনির বিপক্ষে খেলার সুযোগ হলেও একই দলে খেলা হয়নি রশিদের।

রবিবার (৬ জুন) ইউটিউবে এক সাক্ষাৎকারে রশিদ জানিয়েছেন, যেকোনো বোলারের ক্ষেত্রেই উইকেটরক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ধোনি সেই উইকেটকিপিংকেই শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। তাই তাঁর সঙ্গে একই দলে খেললে বল হাতে বাড়তি সুবিধা পাবেন বলে বিশ্বাস রশিদের। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার স্বপ্ন ধোনির অধিনায়কত্বে খেলা।

তাঁর সঙ্গে খেলা বাড়তি অভিজ্ঞতা। যেকোনো বোলারের ক্ষেত্রেই উইকেটকিপারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন এবং আমি মনে করি যে এ গুরুত্বপূর্ণ বিষয়গুলি বোঝানোর ক্ষেত্রে তাঁর চেয়ে ভাল আর কেউ নেই। প্রত্যেকবার ম্যাচের পরে, আমি তাঁর সাথে যে আলোচনা করেছি তা আমাকে সাহায্য করেছে।’

‘ক্যাপ্টেন কুল’ হিসেবে খ্যাত ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি তিন ফরম্যাটেই প্রায় এক দশক অধিনায়কত্ব করেছেন। অধিনায়ক হিসেবে ভারতকে জিতিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ফিনিশার হিসেবেও দুর্দান্ত ধোনি। তবে তাঁর মন্ত্রে বোলারদের সফল হওয়ার ঘটনাও কম নেই বিশ্ব ক্রিকেটে।

এই স্বাদ পেতে চান রশিদও। ধোনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনও খেলে যাচ্ছেন আইপিএলে। তাই ধোনির সঙ্গে খেলার সুযোগ পেয়েই যেতে পারেন রশিদ।