কম সময়ের মধ্যে মসলা ফসল উৎপাদনে ধনিয়া উল্লেখযোগ্য। ধনিয়া রবি ফসল হলেও এখন প্রায় সারা বছরই এর চাষ করা যায়। ধনিয়ার কচিপাতা সালাদ ও তরকারিতে সুগন্ধি মসলা হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া ধনিয়ার পুষ্ট বীজ বেঁটে বা গুঁড়া করে তরকারিতে মসলা হিসেবে ব্যবহার করা হয়।
আজও আপনাদের জন্য তেমন প্রয়োজনীয় একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাজে আসবে।
বাজারে এখন ধনিয়াপাতা পাওয়া যাচ্ছে। সিজন বলে দামটাও অনেক কম। তবে স’মস্যা হলো আপনি যতই কিনে রাখেন না কেন, ২-১ দিন পরেই ফ্রিজে রাখলে ধনিয়া পাতায় পচন ধ’রে। তবে ধনিয়া পাতায় যাতে দীর্ঘদিন ভালো থাকে তা নিয়ে আজকের টিপসটি দেখে নিন।
ধনিয়া পাতা পচে যাওয়ার মূল কারন হচ্ছে ধনিয়া পাতায় থাকা পানি। তাই বাজার থেকে ধনিয়া পাতা সংগ্রহ করার সময় দেখবেন যেন ধনিয়া পাতায় পানি দেওয়া না থাকে। আর থাকলেও কিনে এনে একটি খবরের কাগজে’র উপর ছ’ড়িয়ে ফ্যানের বাতাসে অল্প সময় পানিটা শুকিয়ে নেবেন। চাইলে টিস্যুও ব্যবহার ক’রতে পারেন। তারপর ধনিয়া পাতার গোড়া কে’টে, একটি বক্সে ভরে রেখে দিন। দেখবেন অনেক দিন ধ’রে ধনিয়া পাতা ভালো থাকবে।
চাইলে একটি বোতল কে’টে ছবির মতন করে রাখতে পারেন, এতে ধনিয়া পাতা বা কাচামরিচ ১৫ দিনের মতন ভালো থাকবে।













































