প্রচ্ছদ দৈনিক খবর

দেশে ফের বাড়ল করোনায় মৃত্যু-আক্রান্ত

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। দেশে একদিনে করোনায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট প্রাণহানি হলো ১২ হাজার ৯৮৯ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৩.২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৪৭টি।আজ বৃহস্পতিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫৭৬ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৬১ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৫৯ হাজার ৬৩০ জন।

আরও পড়ুন=আজ সকালে সারা দেশের জেলা, উপজেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি এ মসজিদগুলো উদ্বোধন করেন। নিজস্ব পরিকল্পনায় বড় বাজেটে এতগুলো অবকাঠামো নির্মাণ করলেন সরকার প্রধান।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রমান্বয়ে সারাদেশে ৫৬০টি মসজিদ নির্মাণ করা হবে। যার ব্যয় ৮ হাজার ৭২২ কোটি টাকা।প্রকল্প পরিচালক নজিবুর রহমান বলেন, সারাদেশের ৩০টি জেলার ৫০টি উপজেলা সদরে আমরা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেছি। চলতি অর্থবছরে আরও ১০০টি মসজিদ নির্মাণ শেষ হবে।