দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভা’রতীয় অঞ্চলগুলোয় ৮ থেকে ১৫ মে পর্যন্ত সময়ে বৃষ্টিপাতের কারণে ৫ টি (সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ) জে’লার নদীগুলোয় স্বল্পমেয়াদি আকস্মিক ব’ন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে জানিয়েছেন,
আবহাওয়া অধিদফতর।আজ শনিবার (০৮ মে) বৃষ্টিপাত ও আকস্মিক ব’ন্যা স’ম্পর্কিত বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব’ন্যা পূর্বাভাস ও সতর্কী’করণ কেন্দ্র।
পূর্বাভাস ও সতর্কী’করণ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যমতে, ৮ থেকে ১৫ মে পর্যন্ত সময়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবংতৎসংলগ্ন ভা’রতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের স্থানগুলোয় মাঝারি থেকে ভা’রী বৃষ্টিপাত ও কিছু স্থানে অ’তিভা’রী বৃষ্টিপাত হতে পারে। ভা’রী বৃষ্টিপাতের ফলে শেরপুরের ভুগাই, নেত্রকোনার কংশ ও সোমেশ্বরী, সুনামগঞ্জের যাদুকা’টা, পুরাতন সুরমা ও সুরমা, সিলেটের
সারিগোয়াইন, সুরমা ও কুশিয়ারা, মৌলভীবাজারের মনু এবং হবিগঞ্জের খোয়াই নদীগুলোয় পানি সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা,মৌলভীবাজার ও হবিগঞ্জ জে’লার নদীগুলোর পানি কিছু পয়েন্টে বিপদসীমা অ’তিক্রম করে স্বল্পমেয়াদি আকস্মিক ব’ন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সময়ে দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন ভা’রতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম ও ব্রহ্মপুত্র অববাহিকার উজানে ভা’রতের অরুণাচল প্রদেশের স্থানগুলোয় মাঝারি থেকে ভা’রী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় দেশেরউত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদীগুলোয় পানি বৃদ্ধি পেতে পারে। তবে পানি বৃদ্ধি পেলেও বিপদসীমা’র নিচ দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছে ব’ন্যা পূর্বাভাস ও সতর্কী’করণ কেন্দ্র।













































