প্রচ্ছদ আবহাওয়া

দেশের যেসব অঞ্চলে আজও ঝেঁপে নামবে বৃষ্টি

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেশের কোথাও কোথাও ভা’রী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সন্বদ্বীপে ১৩০ মিলিমিটার। এছাড়া ঢাকায় ৩৬ মিলিমিটার, নিকলিতে ৬৬ মিলিমিটার, নেত্রকোণায় ৪৬ মিলিমিটার, কুমিল্লায় ৫৭ মিলিমিটার, তাড়াশে ৬০ মিলিমিটার, ঈশ্বরদী ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে; ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন টাঙ্গাইলে ২৩ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়

‘যশ’ আরো ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে এগোতে পারে। লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৯মিনিটে এবং কাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।