
ম্যাচ তো শেষ, বাংলাদেশ জিতেও গেছে। এই ম্যাচ শেষে দারুন এক অর্জনের সাক্ষী হয়েছেন বর্তমানের দেশের সেরা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। মাত্র ২৫ ইনিংসে ওয়ানডে ক্যারিয়ারের ৫০ তম উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান।
![]()
এই হিসাবটি দেশের মাঠের। দেশের মাঠে কমপক্ষে ৫০ টি উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে বিশ্বের সবথেকে সেরা বোলার মুস্তাফিজুর রহমান। পরিসংখ্যান সেই কথায় বলে। এই তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। তালিকার দ্বিতীয় অবস্থান শ্রীলংকান গ্রেট মুত্তিয়া মুরালিধরনের। তৃতীয় অবস্থানে আছেন জয়েল গার্নার এবং চতুর্থ অবস্থানে আছেন ক্লিন্ট ম্যাককে শীর্ষে থাকা মুস্তাফিজুর রহমান এর গড় ১৫.১,
![]()
দ্বিতীয় অবস্থানে থাকা মুরালিধরন এর গড় ১৭.৭, মুরালির এই কীর্তি তিনি করেছেন আরব আমিরাতে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা দুইজনের গড় ১৮.২ ও ১৮.৬। এই দুইজনই এই গড় করেছেন অস্ট্রেলিয়ার মাঠে। মাশরাফির একটা বানীর কথা মনে পরে গেলো – ” আপনি অর্ধেক মুস্তাফিজকে এনে দেখান কোথাও থেকে।
![]()
পারবেন না “। বিশ্ব ক্রিকেট শাসন করা পেসার মুস্তাফিজুর রহমানের কীর্তি চলবে তেমনই প্রত্যাশা কোটি ভক্তদের।













































