প্রচ্ছদ আবহাওয়া

দেশজুড়ে বইছে মৌসুমি বায়ু, আবহাওয়া পূর্বাভাস

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেশজুড়ে বইছে মৌসুমি বায়ু। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে রাজধানীসহ সারা দেশে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

এ ছাড়া কোথাও কোথাও ভা’রি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।শুক্রবার (১১ জুন) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার লাভ করেছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়।

এসবের প্রভাবে খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভা’রী থেকে ভা’রী বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে পরবর্তী ৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির কথা বলা হয়েছে।এদিকে আবহাওয়া অফিসের তথ্যনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৭৬ মিলিমিটার। এ ছাড়া নিকলিতে ৭৩, তাড়াশে ৫১, টাঙ্গাইলে ৪৩, ময়মনসিংহে ৩২, ঢাকায় ৩১, সাতক্ষীরায় ৩০, শ্রীমঙ্গল ও চাঁদপুরে ১২, মাইজদীকোটে ১৫, বগুড়া ও সিলেটে ১৭, যশোর ও রংপুরে ১১, ভোলায় ১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ ওম’র ফারুক বলেন, বর্ষা সমাগত। এরই মধ্যে পুরো দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) সেট হয়ে গেছে। এ জন্যে বর্ষণও রয়েছে সবখানে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে। দুয়েকদিনের মধ্যে লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থলভাগে পৌঁছলে তা নিম্নচাপে রূপ নেবে। এ সময় মাঝারি থেকে ভা’রি বৃষ্টি হবে অনেক এলাকায়। বৃষ্টি ঝরিয়ে তা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান জানান, দেশে এরই মধ্যে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির পরিমাণ বেড়েছে। এর সঙ্গে শুক্রবার সকালের পর যোগ হয়েছে লঘুচাপ। সব মিলিয়ে আগামী তিন থেকে চার দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। চট্টগ্রাম, কুষ্টিয়াসহ উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি হবে। হয়ত একটানা বৃষ্টি হবে না। তবে থেমে থেমে বৃষ্টি হতে পারে। সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় তিন নম্বর সতর্ক সংকেত দেওয়ার সম্ভাবনা রয়েছে।