প্রচ্ছদ দৈনিক খবর

দেখে নিন বাংলাদেশ-জিম্বাবুয়ের ৭টি ম্যাচের চূড়ান্ত সময় সূচি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঘরের মাঠে চলছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। আর এই সিরিজ শেষে আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল। এক মাসের এই সফরে স্বাগতিক দলের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা থাকলেও নতুন সুচিতে টেস্ট ম্যাচের সংখ্যা একটি কমে যাচ্ছে।

তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আগের মতই থাকছে এফটিপি অনুযায়ী দুটি টেস্ট খেলার কথা থাকলেও দুই দল খেলবে একটি টেস্ট। ৭ জুলাই থেকে বুলাওয়েতে শুরু হবে একমাত্র টেস্ট।। শ্রীলঙ্কা সিরিজ শেষে ৩১ মে থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আর ডিপিএল শেষ করে ২৯ জুন জিম্বাবুয়ে পৌঁছাবে বাংলাদেশ দল। ৩ জুলাই থেকে শুরু হবে দলীয় অনুশীলন। আর ৭ জুলাই একমাত্র টেস্ট।

এরপর দুই দল পাড়ি জমাবে হারারেতে। সেখানে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৬, ১৮ ও ২০ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একনজরে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের প্রস্তাবিত সূচি:-


উল্লেখ্য, ২০১৩ সালের পর এবারই প্রথম জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল।