প্রচ্ছদ দৈনিক খবর

দুর্ণীতির কারনে ভ্যাকসিন নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি সরকার: ফখরুল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনা ভ্যাকসিন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কতটা দায়িত্বহীন হলে, কতটা অযোগ্য হলে, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক কতটা বিচ্ছিন্ন হলে এই ধরনের একটাও সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।

এটা হচ্ছে শুধু দুর্নীতির কারনে। অন্য কোন কারন নেই। আজ রবিবার (২ মে) দুপুরে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই সরকার মূলত কতোগুলো মাফিয়া চক্রের মধ্যে একত্রিত হয়েছে এবং তাদের নিয়ে দেশ চালাচ্ছে। একটা মাফিয়া সরকার তৈরি হয়েছে।

প্রত্যেকটি ক্ষেত্রে মাফিয়ারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের এই পরিনতি যে, হবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। আজকে দুর্ভাগ্য আমাদের স্বাধীনতার ৫০ বছর পরও এরকম একটি ভয়ংকর পরিস্থিতি আমাদের দেখতে হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বার-বার বলে আসছি এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন হতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার হবে। এজন্য আমাদের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যারা আজকে ক্ষমতা দখল করে আছে তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।