প্রচ্ছদ দৈনিক খবর

দুরন্ত জয়ে ব্রাজিলের নায়ক সেই নেইমার (ভিডিও)

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মাঠের বাইরে যতই বি’তর্ক হোক, মাঠের মধ্যে যে তিনি অনন্য, তা আবারও প্রমাণ করলেন নেইমার। মাঠের বাইরে তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক যৌ’ -ন নি’গ্র’হে’র অ’ভি’যোগ উঠেছে। সম্পর্ক ছিন্ন করেছে স্পনসর নাইকিও। তবে মাঠে তাঁর বিন্দুমাত্র প্রভাব পড়তে দিলেন না নেইমার।

ব্রাজিলিয়ান তারকার দুরন্ত পারফরম্যান্সে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে পরাস্ত করল সেলেসাও। ব্রাজিলই একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। সাম্প্রতিক ভাল ফর্মে থাকা ইকুয়েডরকে পরাস্ত করে আবার সেই লক্ষ্যেই আরও একধাপ এগিয়ে গেলেন নেইমাররা।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই সেয়ানে সেয়ানে টক্কর দিলেও গোলের দরজা খুলতে পারেননি কেউই। তবে দ্বিতীয়ার্ধে সময় যত গড়ায়, ততই ধীরে ধীরে নিজেদের দক্ষতার পরিচয় দিতে থাকে রেকর্ড বিশ্বকাপজয়ী দল। একের পর এক গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল। অবশেষে ম্যাচের ৬৫ মিনিটে নেইমারের ঠিকানা লেখা পাস থেকে গোল করেন রিচার্লসন।

গোলের পর ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের দখলে নেয় তিতের দল। ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোলে বল জড়িয়ে জয় সুনিশ্চিত করেন নেইমার। প্রথমবার তাঁর শট সেভ হয়ে গেলেও গোলকিপারের ভুলে আবার পেনাল্টি মারার সুযোগ পান প্যারিস সাঁ জাঁ-এর তারকা। দ্বিতীয়বার গোল করতে কোন ভুল করেননি তিনি। এই নিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে টানা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় লাভ করল ব্রাজিল।

গোটা ম্যাচে ইকুয়েডর ব্রাজিলের গোলে একটিও শট রাখতে পারেনি। ভারতীয় সময় অনুযায়ী বুধবার (৯ জুন) সকালে প্যারাগুয়ের বিপক্ষে নেইমাররা নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবেন