প্রচ্ছদ দৈনিক খবর

দুই বছরে দুইটা এশিয়া কাপ খেলবে সাকিব-রোহিতরা

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ২০২৩ এ, তার আগে ২০২২ সালে হবে আরও একটা এশিয়া কাপের আসর। আগেই এশিয়া কাপ স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত হলেও এবার আনুষ্ঠানিক ভাবে তা জানিয়ে দিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

সেই সাথে স্থগিত হওয়া আসরটির ভবিষ্যত ও আগামী দুই বছরের পরিকল্পনাও জানিয়েছে আঞ্চলিক ক্রিকেট সংস্থা এসিসি, স্থগিত হয়ে যাওয়া এবারের আসরটি মাঠে গড়াবে ২০২৩ সালে। স্থগিত হওয়া এশিয়া কাপ দুই বছর পিছিয়ে গেলেও তার আগে মাঠে গড়াবে আরও একটা আসর, দিনক্ষণ চূড়ান্ত না হলেও সেই আসরটি হবে ২০২২ সালে। এসিসি এক বিবৃতিতে জানিয়েছে, “ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুসারে সব দেশের আগামী দুই বছর ব্যস্ত ক্রীড়া সূচি রয়েছে।

২০২২ সালেও এশিয়া কাপ আয়োজিত হবে। তবে করোনার কারণে স্থগিত হওয়া এবারের আসর ২০২৩ সালে আয়োজন করা হবে। ২০২২ সালের এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান, আর পূর্ব নির্ধারিত সূচি অনুসারে ২০২৩ সালের এশিয়া কাপ শ্রীলঙ্কা আয়োজন করবে।” স্থগিত হওয়া এবারের এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা ছিল ২০২০ সালে, কিন্তু করোনা মহামারি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়া য় সেটা পিছিয়ে এবছরের জুন-জুলাইতে নির্ধারণ করা হয়েছিলো।

এই আসরের আয়োজক পাকিস্তান হলেও তা শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা ছিল, কিন্তু শ্রীলঙ্কার করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় টুর্নামেন্টটি আরও একবার পিছিয়ে গেলো। যদিও করোনা পরিস্থিতি মূখ্য কারণ নয়, ভারত ও পাকিস্তানের ব্যস্ত সূচি থাকায় আগেই অনেকটা নিশ্চিত হয়ে গেছিলো এবারের এশিয়া কাপের আসরটিও আলোর মুখ দেখছে না। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো, আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে বর্তমানে এশিয়া কাপই টিকে আছে; যার আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল