প্রচ্ছদ দৈনিক খবর

দুঃসংবাদ,ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, যা বলা হয়েছে বন্যার পূর্বাভাসে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও তাপমাত্রা কমতে পারে। এছাড়া দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অ’পরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে।

তবে পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।আজ দেশের দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ও রাঙামাটিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে; ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।রোববার ব’ন্যা পূর্বাভাস ও সতর্কী’করণ কেন্দ্রের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ নদীর পানি সমতল বাড়ছে এবং বিপদসীমা’র নিচ দিয়ে তা প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভা’রত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্যমতে, ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভা’রতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় মাঝারি থেকে ভা’রী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল দ্রুত সময়ে বৃদ্ধি পেতে পারে।আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটে এবং কাল সূর্যোদয় ভোর ৫ টা ১৮ মিনিটে।