প্রচ্ছদ দৈনিক খবর

দাম্পত্য জীবন সুখে রাখার উপায় জানালেন সানি লিওন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

হালের জনপ্রিয় নায়িকা সানি লিওন। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অ’ভিনেত্রী।

নতুন খবর হচ্ছে, বলিউড অ’ভিনেত্রী সানি লিওন ও ড্যানিয়েলে ওয়েবার দম্পতি বিবাহিত জীবনের ‘দশ বছর’ পার করেছেন। কয়েক বছর ছুটিয়ে প্রে’ম করার পর ২০১১ সালে সালে তারা বিবাহের বন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সানি। সেখানে তিনি শেয়ার করেছেন কিভাবে ১০ বছর পরও দাম্পত্য জীবনকে সুখী রেখেছেন।

ভিডিওতেই দাম্পত্য জীবনকে সুখে রাখার পাঁচটি উপায়ের কথা বলেছেন। পাঁচটি উপায় হলো- সব সময় পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, ডেট নাইট প্ল্যান, একসঙ্গে রান্না করা, পরস্পরকে হাসানো এবং পরস্পরের প্রশংসা করা।