বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে অল্প সময়ের মধ্যে একটা সাধারণ জিনিস ট্রেন্ডে পরিণত হয়। সম্প্রতি বাংলাদেশি একটি ফার্নিচার দোকানের বিজ্ঞাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাই’রাল হয়েছে। যা ছাপিয়ে গেছে ওপার বাংলায়ও।
ভাই’রাল হওয়া ভিডিওটি গাজীপুরের একটি ফার্নিচার দোকানের। যেটির নাম ‘কাকলী ফার্নিচার’। ভিডিওতে দেখা গেছে, দুটো বাচ্চা মেয়ে মুখে মাস্ক পড়ে বারবার একই কথা বলে যাচ্ছে ‘দামে কম মানে ভালো কাকলী ফার্নিচার’। সেই মেয়ে দুটো কখনো খাটের উপর লাফাচ্ছে আবার কখনও রকিং চেয়ারে বসে দুলছে। আর বারবার বলে চলেছে একই কথা।
ভিডিওটি নেটিজেনদের বেশ মনে ধরেছে। হুহু করে বেড়ে চলেছে এই ভিডিওতে লাইক-শেয়ারের সংখ্যা। আর সোশ্যাল
মিডিয়া জুড়ে এখন শুধু একটাই ট্যাগ লাইন ‘দামে কম মানে ভালো কাকলী ফার্নিচার’। মোট কথা ফেসবুক খুললেই চোখে পড়ছে ‘দামে কম মানে ভালো কাকলী ফার্নিচার’।
বাংলাদেশের এই বিজ্ঞাপনের ভিডিও বেশ জনপ্রিয় হয়েছে ওপার বাংলাতে। পশ্চিমবঙ্গের নেটিজেনরা নানা মজার মজার মিমও বানিয়ে ফেলেছেন। তাদের দেশে চলমান লকডাউন পরিস্থিতিতেও এসবেই হাস্যরসের স্বাদ নিচ্ছেন তারা।
ভিডিওটির দাপট এতটাই যে, ভা’রতীয় সংবাদমাধ্যমও এ নিয়ে সংবাদ প্রকাশ করছে। সেখানকার বেশকিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে করো’নার চেয়েও নাকি ‘কাকলী ফার্নিচার’ ভাই’রাস ছড়িয়েছে বেশি।
এদিকে কলকাতার তারকাদের মধ্যে নাকি বেশি ছড়িয়েছে এই ভাই’রাস। ভা’রতীয় সংবাদমাধ্যম বলছে, গত দুই দিন ধরে এই ভাই’রাসে কাবু তারা। কলকাতার বিভিন্ন সিনেমা’র ভিডিও ক্লিপে বসানো হয়েছে ‘দামে কম, মানে ভালো, কাকলী ফার্নিচার’ সংলাপ। মিস্টার বিন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিশিষ্ট রাজনীতিবিদ কাকলী ঘোষ দস্তিদারকে নিয়েও হয়েছে একই কা’ণ্ড।
এদিকে কলকাতার অ’ভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ভাই’রাল এই ভিডিওটি নিয়ে মজার ছলে একটি ভিডিও বানিয়েছেন। সেটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাই’রাল। ওই ভিডিওতে দেখা গেছে, নিজের বোনকে সঙ্গে নিয়ে বিভিন্ন ফার্নিচারে বসে একটাই কথা বলছেন। আর সেটি হলো – ‘দামে কম মানে ভালো কাকলী ফার্নিচার’।













































