প্রচ্ছদ দৈনিক খবর

দলে ফিরতে অন্যকে ‘ব্ল্যাকমেইল’ করছেন আমিরঃ কানেরিয়া

12
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পাকিস্তান ক্রিকেটের বিরুদ্ধে বেফাঁস বক্তব্যের মাধ্যমে অন্যকে ‘ব্ল্যাকমেইল’ করে দলে ফেরার চেষ্টা করছেন আমিরঃ দানিশ কানেরিয়া। গেল বছর ডিসেম্বরে হঠাৎই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উপর মানসিক অত্যাচারের অভিযোগ এনে মাত্র ২৮ বছর বয়সেই আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আমির।

এরপর থেকেই পিসিবির বিরুদ্ধে একের পর এক অভিযোগের তীর ছুড়েছেন বাঁহাতি পেসার। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া বিশ্বাস করেন পুনরায় দলে ফিরতেই বোর্ডের বিরুদ্ধে এমন বিতর্কিত বক্তব্য রেখেছেন মোহাম্মদ আমির। চ্যাম্পিয়নস ট্রফির পর বাজে ফর্মের কারণেই বাদ পড়েছেন আমির, এমনটাই মনে করেন সাবেক এই লেগ-স্পিনার। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে সাবেক এই পাকিস্তানি স্পিনার বলেন,

“আমি মোহাম্মদ আমিরের কাছ থেকে কিছুই নিচ্ছি না। প্রত্যেকেই তাদের মতামতের অধিকারী। আমি অনুভব করছি তিনি তার বক্তব্যগুলি দিয়ে অন্যকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন যাতে তিনি আবার ফিরে আসতে পারেন। ইংল্যান্ডে পাড়ি জমানো এবং নাগরিকত্ব পাওয়া এবং আইপিএল খেলার বিষয়ে তার করা মন্তব্য থেকে তার জ্ঞানের পরিধি সম্পর্কে ধারণা পাবেন।” দীনেশ কানেরিয়ার মনে করে ফিক্সিংয়ের মতো গুরুতর অপরাধের পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড আমিরের প্রতি বেশ সদয় ছিল।

বরং বাঁহাতি পেসারই চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর নিজেকে মেলে ধরতে পারেননি। “মোহাম্মদ আমিরকে বুঝতে হবে যে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পরে তাকে ফিরিয়ে আনতে পাকিস্তান সত্যিই সদয় ছিল। তবে গত দেড় বছরে মাঠে তার পারফরম্যান্স ছিল একেবারে শূন্য। হ্যাঁ, সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সত্যিই দুর্দান্ত বোলিং করেছে, কিন্তু তারপর থেকে সে চরম হতাশায় ডুবিয়েছেন।”

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টিতে সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৯ টি উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির।