প্রচ্ছদ দৈনিক খবর

দর্শকের নজর কেড়েছে পার্থ, অর্ষা, সুষমার ‘মিস্টার কে’

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কথা সাহিত্যিক মাহবুব মোর্শেদের উপন্যাস ‘নোভা স্কশিয়া’ অবলম্বনে ‘মিস্টার কে’ নামের টেলিফিল্ম নির্মাণ করেছেন পরিচালক ওয়াহিদ তারেক। ‘বঙ্গ বব-সিজন ওয়ান’ এর আয়োজনের অংশ হিসেবে গেল ঈগে প্রকাশ হয়েছে এই বিশেষ টেলিফিল্মটি। এরইমধ্যে এটি দর্শকের মন জয় করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মিস্টার কে’ নিয়ে আলোচনা চলছেই। যার বেশিরভাগই ইতিবাচক।এতে অ’ভিনয় করেছেন পার্থ বড়ুয়া, অর্ষা, সুষমা, শাহেদসহ আরও অনেকে। ১৯ মে ঈদের ৬ষ্ঠ দিন থেকে এটি প্রচারিত হচ্ছে বঙ্গ বিডিতে।ধনী বাবার বিদেশি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে ছে’লেকে সাহায্য করছেন এক পরিসংখ্যানবিদ। সব হিসেব কি অঙ্কতে মিলবে? এমনই এক র’হস্যের সমাধান মিলবে এই টেলিফিল্মে।

‘মিস্টার কে’ প্রসঙ্গে জানিয়ে বঙ্গ’র চিফ কনটেন্ট অফিসার জনাব মুশফিকুর রহমান বলেন, ‘বঙ্গ বব-সিজন ওয়ান’-এর সবগুলো কনটেন্ট থেকেই ভালো সাড়া পাচ্ছি। ভিন্নধ’র্মী গল্প হওয়ায় বোদ্ধা দর্শকদের কাছ থেকেও ভালো ফিডব্যাক পাচ্ছি। কয়েকদিন হলো মাত্র, কনটেন্টটি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই যে সাড়া মিলেছে ভবিষ্যতে আরও ভালো ফিডব্যাক পাবো বলে মনে করছি।’

অ’ভিনেত্রী নাজিয়া হক অর্ষা বলেন, ‘মিস্টার কে’তে অ’ভিনয় করে ভালো সাড়া পাচ্ছি। এটার সাড়া পাওয়া আমা’র জন্য পজিটিভ। আমা’র কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে যে, দেশীয় উপন্যাসের উপর বেইজড করে বঙ্গবিডি কাজ করেছে। সাধারণত দেখা যায় যে বিদেশি গল্প নিয়ে নিজেদের মতো করে নির্মাণ করা হয়। আমাদের নিজেদেরওতো অনেক ধরনের গল্প থাকতে পারে।

আমাদের নিজেদের গল্পগুলো নিয়ে অনেক দিন কাজ করা হয় নাই। এই বিষয়টাকে আমি সাধুবাদ জানাই। মিস্টার কে নিয়ে আমা’র একটা কনফিউশন ছিল যে, এই গল্পটা এ রকম যে এটা সবাই হুট করে বুঝে উঠতে পারবে না। এই গল্পগুলো সবার জন্য বোধগম্যও নয়। তারপরও বেশ সাড়া পাচ্ছি। তবে এ ধরনের গল্প আমা’র খুব পছন্দের।’

পরিচালক ওয়াহিদ তারেক বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। তারপরও প্রচুর ফোন পাচ্ছি এই টেলিফিল্মটি নির্মাণ করে। এতে আমি সত্যিই অ’বাক হয়েছি।’কথা সাহিত্যিক মাহবুব মোর্শেদ বলেন, ‘মিস্টার কে’ অ’প্রত্যাশিত সাড়া ফেলেছে। লেখক হিসেবে বলতে পারি আমা’র গল্পটা ভিজ্যুয়ালি আনা খুব কঠিন ছিল।

কিন্তু গল্পে কিছু কাটছাঁট করতে হয়েছে। তারপরও গল্পটি ভালো’ভাবেই ভিজ্যুয়ালাইজড করতে পেরেছেন পরিচালক। এ জন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। বিশেষ করে পার্থ বড়ুয়া, সুষমা সরকার, অর্ষাসহ প্রত্যেকেই খুব ভালো অ’ভিনয় করেছেন। সব মিলিয়ে এটা একটা ভালো প্রযোজনা ছিল। বঙ্গকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।’