প্রচ্ছদ দৈনিক খবর

দরকার পড়লে হরলিকস খা, সোহমকে বললেন দেব

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

‘মা একটু হরলিকস দাও না, চেটে চেটে খাব’। সংলাপটি শুনলেই সেই ছোট্ট বিট্টুর কথা মনে পড়ে। যে বিট্টু এখন নায়ক সোহম চক্রবর্তী। ‘হরলিকস বয়’ থেকে তৃণমূল নেতা।

সোহমের মুখে ‘ছোট বউ’ সিনেমা’র এ সংলাপটি বেশ গ্রহণ করেছিল বাংলার দর্শক। তাইতো সোহম নামটি শুনলেই সেই সংলাপটি মনে পড়ে যায়। প্রায় তিন দশক পরে এসেও ভিডিও তৈরি হয়েছে সংলাপটি নিয়ে।

ভাই’রাল সংলাপের সূত্র ধরে এবার সোহমকে হরলিকস খাওয়ার পরাম’র্শ দিয়েছেন দেব। ঘটনার সূত্রপাত, সোহমের বিবাহ বার্ষিকী’র একটি পোস্ট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। স্ত্রী’র সঙ্গে একটি ছবি পোস্ট করে সোহম লিখেছিলেন, ‘দেখতে দেখতে ৮ বছর কে’টে গেল।’

সোহমের সে টুইটে কমেন্টস করেছেন দেব। লিখেছেন, ‘আরও ৮০ বছর কা’টানোর জন্য সাবধানে থাক। বেশি বেরোস না। নিজের খেয়াল রাখ। দরকার পড়লে একটু হরলিকস খা।’ বন্ধু সোহমকে করা দেবের এমন কমেন্টস হাসির খোরাক জুগিয়েছে নেটিজেনদের।

শি’শুশিল্পী হিসেবে অ’ভিনয় শুরু করেছিলেন সোহম। আর দেব অ’ভিনয় জীবন শুরু করেছিলেন ২০০৫ সালে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর। বাস্তব জীবনে তারা বেশ ভালো বন্ধু, একই রাজনৈতিক আদর্শের। দু’জনই রাজনীতি করছেন মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের হয়ে। দেব খাটাল থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন এবং সোহম এবার বিধায়ক নির্বাচনে প্রার্থী হয়েছেন।