বিশেষ দিবস কিংবা ঈদ উৎসবকে ঘিরে প্রতিবছরই তুমুল ব্যস্ত সময় পার করেন টিভি পর্দার শিল্পী ও নির্মাতা। এবছরও সেই ব্যস্ততা কমেনি, তবে প্রতিবারের তুলনায় নাট’কের সংখ্যা কমে এসেছে অনেকটা।
অন্যান্য বছরের মতো এবার নিজেকে ক্যামেরার সামনে ব্যস্ত রাখেননি ছোট পর্দার সুপারস্টার মেহ্জাবীন চৌধুরী। করো’নার প্রকোপের কারণে এবার ঈদকে ঘিরে কোনো কাজ করেন নি তিনি।গেল বছরেও যিনি ঈদে সর্বাধিক নাট’কের অ’ভিনেত্রী হিসেবে বিবেচিত হয়েছিলেন, এবার সেই সংখ্যাটা একদমই শূন্য। মা’র্চ মাসের শেষ দিক থেকেই নিজেকে গৃহব’ন্দি করেছেন তিনি। ঝুঁ’কি নিয়ে করেননি কোনো কাজ। তবে এই ঈদে নতুন মেহ্জাবীনকে দেখা না গেলেও পাওয়া যাবে পুরনো তাকে।
মাস কয়েক আগে শুটিং করা বেশকিছু নাট’ক এবার ঈদে প্রচারিত হতে যাচ্ছে। তার মধ্যে রয়েছে মেহ্জাবীন অ’ভিনীত ৬টি নাট’ক। সেগুলো হলো- ‘নামকরণ’, ‘ব্লাড’, ‘ক্রেডিট শো’, ‘মেরুন’, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘রাজা’ ইত্যাদি।
সঞ্জয় সম’দ্দার পরিচালিত ‘নামকরণ’ নাট’কে মেহ্জাবীনকে দেখা যাবে আফরান নিশোর বিপরীতে। ‘ব্লাড’ নাট’কটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে মেহ্জাবীন জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অ’পূর্বর সঙ্গে। মহিদুল মহিম পরিচালিত ‘ক্রেডিট শো’ নাট’কে অ’ভিনয় করেছেন তাহসান খান, মেহ্জাবীন প্রমুখ।অন্যদিকে ‘মেরুন’, ‘রাজা’, ‘আবার ভালোবাসার সাধ জাগে’ নাট’কগুলো পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি ও তুহিন হোসেন। তিনটি নাট’কেই মেহ্জাবীনকে দেখা যাবে আফরান নিশোর বিপরীতে।
মেহ্জাবীন চৌধুরী বলেন, দর্শকরা সবসময়ই ঈদ নাট’কের জন্য অ’পেক্ষা করেন। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঈদের জন্য কোনো কাজ করিনি। যেগুলো প্রচার হবে সেগুলো ঈদের প্রজেক্ট ছিলো না কিন্তু তারপরও ইদের কাজ হিসেবে প্রচার করছেন প্রযোজকরা। সেদিক থেকে দর্শকরা অল্প কয়েকটা কাজেই দেখবে আমাকে।
তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে একটা লম্বা বিরতির পর কোরবানি ঈদের কাজ দিয়েই ফিরবো। ইনশাহআল্লাহ আগামি ঈদে দর্শকরা নতুন কাজে দেখতে পাবেন। আর এবার ঈদে একটি বিশেষ বিজ্ঞাপনে কাজ করেছি এলজি বাটারফ্লাই ব্র্যান্ডের ‘ইকো প্লাস’ রেফ্রিজারেটরের। এটি ঈদে আসার সম্ভাবনা রয়েছে।
ঈদের বিশেষ আয়োজন ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার খবরের পর, বিটিভিতে। বর্ণিল আয়োজনে সাজানো দর্শকপ্রিয় এ অনুষ্ঠানে বিশেষ নৃত্যপরিবেশনা নিয়ে হাজির হবেন মেহ্জাবীন।













































