প্রচ্ছদ দৈনিক খবর

তৃতীয় সারির ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়ানরা

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। সকলকে চমকে দিয়ে চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল ২-১ পরাস্ত করে অস্ট্রেলিয়াকে। সমর্থক থেকে বিশেষজ্ঞ সকলেই জয়ের জন্য প্রশংসায় ভরিয়ে দেয় তরুণ ভারতীয় দলকে।

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন সিরিজের শুরুতে ভারত চুনকাম হবে বলে দাবি করলেও, পরবর্তীকালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার পরাজয়ে উচ্ছ্বাসে ভাসেন। বেশ খানিকটা সময় অতিক্রান্ত হলেও ওই সিরিজ নিয়ে অস্ট্রেলিয়াকে কটাক্ষ করার কোন সুযোগই ছাড়তে নারাজ তিনি। ফক্স ক্রিকেটে এক শো-তে অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সামনেই ব্যাঙ্গ করে ভন বলেন, ‘তৃতীয় সারির ভারতীয় দলের বিরুদ্ধে হারলেও লজ্জার কোন কারণ নেই।’

ভনের এই কটাক্ষের জবাবে অবশ্য বেশ বিনয়ী সুরেই সত্যিটা স্বীকার করে নেন অজি কোচ। তিনি বলেন, ‘আমি জানি ভন মজা করতে পছন্দ করেন। তবে সত্যিটা হল দেড় বিলিয়ন জনসংখ্যার ক্রিকেটপ্রেমী দেশ থেকে সেরা এগারোজন বাছাই করা হলে, সেই দল বরাবরই খুব শক্তিশালী হওয়াটাই স্বাভাবিক। এমন এক দলে খেলতে গেলে নিজের সব সুযোগকেই কাজে লাগাতে হবে।

দুর্ভাগ্যবশত আমরা এক অত্যন্ত প্রতিভাশালী দলের মুখোমুখি হই যারা নিজেদের প্রমাণ করতে মরিয়া ছিল।