প্রচ্ছদ বিনোদন

‘তুমি সুন্দরী নও’, একদম সরাসরি রিজেক্ট করে অভিনেত্রী অনুষ্কাকে জানিয়ে দেন এই পরিচালক

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের বর্তমনে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অনুষ্কা শর্মা। কিন্তু ক্যারিয়ারের শুরুর রাস্তা খুব একটা সহজ ছিল না। কিন্তু বর্তমান তিনি বিরাট কোহলির স্ত্রী। তিনি একজন অভিনেত্রীই নন তার পাশাপাশি তিনি একজন প্রযোজক। কিন্তু একটা সময় অনুষ্কাকেও শুনতে হয়েছিল, তিনি সুন্দরী নন। বক্তা ছিলেন অনুষ্কার ডেবিউ ফিল্মের পরিচালক আদিত্য চোপড়া। অনুষ্কা শর্মা নিজের ক্যারিয়ার শুরু করেন মডেলিং-এর মাধ্যমে। সেই সময় ‘সিল্ক অ্যান শাইন’ হেয়ার সিরামের মডেলিং-এ দেখা যেত তাঁকে।

এরপর অভিনেত্রী যখন ফিল্মের জন্য এডিটং দিয়েছিলেন তখন সরাসরি রিজেক্ট হয়েছিলেন। একসময় ‘রব নে বনা দি জোড়ি’ ফিল্মের জন্য নতুন মুখ খুঁজছিল ‘যশরাজ প্রোডাকশন’। তখন সেই ফিল্মের জন্য অডিশন দিয়ে সিলেক্ট হন অনুষ্কা। কিন্তু তার পাশাপাশি আদিত্য চোপড়া তাঁকে বলেছিলেন, অনুষ্কা দেখতে অতটা সুন্দর নন। আর সেই জন্যই তাকে প্রচুর পরিশ্রম করতে হবে। তার প্রথম ছবি ‘রব না বনা দি জোড়ি’-তে বলিউডের বাদশা শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন। শাহরুখ-অনুষ্কার অনস্ক্রিন রসায়ন প্রশংসিত হয়েছিল। তারপর এই ছবিতে অভিনয় করেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেন ও তার ভাগ্য ফিরে আসে।

ওখানেই থেমে থাকেননি অভিনেত্রী । তারপরে আরো একাধিক ছবিতে অভিনয় করে সকলের প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন ও জনপ্রিয়তার শীর্ষে উঠে গেছেন। ‘কফি উইথ করণ’-এ এসে এই ঘটনার কথা জানিয়ে অনুষ্কা বলেছিলেন, সাহসীদের পাশে থাকে ভাগ্য। তাঁর প্রত্যেকটি ফিল্মের চরিত্র একে অপরের থেকে অনেকটাই আলাদা। প্রত্যেকটি চরিত্রে অনুষ্কাকে দর্শক নতুন করে আবিষ্কার করেছেন। পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা ‘ক্লিনস্লেট ফিল্মস’ নির্মাণ করেছেন অনুষ্কা। অনুষ্কার প্রযোজনা সংস্থা থেকে একদিকে যেমন তৈরী হয়েছে ‘ফিল্লৌরি’-র মতো মজাদার ফিল্ম অপরদিকে তৈরী হয়েছে ‘পাতাললোক’-এর মতো ওয়েব সিরিজ।

বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অনুষ্কা শর্মা। বরতমান তিনি একজন অভিনেত্রী নন তার পাশাপাশি তিনি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী। তার সাথে সাথে অভিনেত্রী একজন মা। নতুন বছরেই অভিনেত্রীর কোলে এসেছে একমাত্র মেয়ে ভমিকা। বর্তমান এই তারকা জুটির সুখের সংসার। বিরাট ও অনুষ্কা সমস্ত কাজ কর্ম সামলানোর পাশাপাশি মন দিয়ে সংসার করে যাচ্ছেন।