প্রচ্ছদ দৈনিক খবর

তীব্র গরম নিয়ে নতুন করে যা জানাল আবহাওয়া অফিস

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। স্বস্তিতে নেই দেশবাসী। তবে তাপমাত্রা নিয়ে এখনও নতুন করে কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। রাজধানী ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ নয়টি অঞ্চলের

উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের যে তাপপ্রবাহ বইছে তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও সপ্তাহের শেষদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাঈজদীকোর্ট, ফেনী, রাজশাহী, পাবনা এবং তাড়াশ অঞ্চলসহ তিন বিভাগে মৃদু তাপপ্রবাহ বইছে।

সোমবার (১৭ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যশোরে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ২২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ৩০ মিলিমিটার, নেত্রকোনায় ১৪ মিলিমিটার, সিলেটে ৮ মিলিমিটার এবং রাজশাহীতে ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর কিছু অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।