প্রচ্ছদ দৈনিক খবর

তীব্র গরমে ষ্টীলের টুলে আগুন ছাড়াই ডিমের অমলেট করে দেখালেন তিন তরুন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আজকের এই ইন্টারনেটের সহজলভ্যতার যুগে সোশ্যাল মিডিয়ার কল্যানে আমাদের চারপাশে এমন অনেক কিছুই দেখে থাকি যা আমাদের জন্য ব্যপক বিনোদনের খোরাক এনে দেয়।

দেশজুড়েই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের প্রভাব পড়েছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তাপদাহে নাকাল হয়ে পড়েছে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকার জনজীবন।

চলমান তাপদাহ এতোটাই যে, খাগড়াছড়ির রামগড়ের কয়েকজন যুবক একটি ষ্টীলের বসার টুলে কোনো প্রকার আগুনের সাহায্য ছাড়াই ডিম পোচ দেখিয়েছেন। এর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।শনিবার খাগড়াছড়ির রামগড় উপজেলার বালিপাড়া এলাকার বাসিন্দা সুমন হোসেনের ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি ছবি ও দুইটি ভিডিও শেয়ার করেন।

ভিডিওতে দেখা যায়, তিনজন যুবক একটি দোকানের বাইরে বেশ কিছুক্ষণ একটি ষ্টীলের তৈরি বসার টুল রেখে দিয়েছেন। তারপর একটি ডিম ভেঙে তার উপর দিয়ে দেন। দেখা যায়, ডিমটি কোনো প্রকার আগুনের সাহায্য ছাড়াই শুধুমাত্র সূর্যের তাপে পোচ হয়ে যায়।

ভাইরাল হওয়ার পর ভিডিওটি নিয়ে নেট জনতার মধ্যে ব্যাপক আলোচনা ও হাস্যরস করতে দেখা গেছে।