আইপিএল 2021 এর মাঝামাঝি সময় চলছে এখন। সমস্ত দল চাইছে তারা যেন শেষ চার এ থাকতে পারে তাই নিয়ে পয়েন্টস টেবিল ও সব সময় ব্যস্ততা চোখে পড়ার মতো। এর মাঝেই শুরু হচ্ছে পুনরায় প্লেয়ার কেনা বেচার সুযোগ যেটা এ বছর আইপিএল এর অন্যতম আকর্ষণ।
কে কে আর যে এ বছর আইপিএল এ খুব একটা ভালো জায়গা তে নেই সেটা পয়েন্টস টেবিল এ চোখে পরার মতো । তারা এখনো অব্দি ৭টা ম্যাচ খেলে ২টো জিতেছে আর ৫টা হেরেছে।কে কে আর খুব শক্তিশালী দল এবং তারা শেষ চার এ থাকার দাবি রাখে কিন্তু তাদের এইবছর দলগত পারফর্মেন্স খুব ই হতাশাজনক। তাই তারা এখন তাকিয়ে আছে প্লেয়ার্স কেনা বেচার দিকে যাতে করে তারা নিজেদের দল টা আরো শক্তিশালী করে তুলতে পারে।
এ বছর কে কে আর এর যেমন ব্যাটিং দুর্দশা চলছে তেমন ই খারাপ বোলিং বিভাগ। ওপেনার শুভমান গিল এবং নীতিশ রানা দুজনের বাটে ই তেমন কোনো উল্লেখযোগ্য রান নেই, ক্যাপ্টেন মরগ্যান এর ব্যাট ও এখনো ঝলসে উঠতে পারেনি আর মাঝের দিকে দীনেশ কার্তিক এবং রাসেল সেই ভাবে এখনো কোনো ম্যাচ শেষ করে আস্তে পারেনি। বোলার দের মধ্যে কাম্মিনস আর বরুন চক্রবর্তী ছাড়া কেউ প্রভাব ফেলতে পারেনি।
যে তিন জন খেলোয়াড় কে কলকাতা টার্গেট করতে পারে:
স্যাম বিলিংস:স্যাম বিলিংস দিল্লী ক্যাপিটালস দল এর সাথে যুক্ত আছে কিন্তু এ বছর এখনো অব্দি একটাও ম্যাচ খেলার সুযোগ পাইনি। দিল্লী এ বছর যা দল বানিয়েছে এবং যেভাবে তারা খেলছে তাতে তারা পয়েন্টস টেবিল এ খুব ভালো জায়গা তে আছে এবং তারা তাদের এই দলগত পারফর্মেন্স এ খুব হ্যাপি।
দিল্লীর ওপেনের থেকে মিডল অর্ডার এবং বোলাররা সবাই নিজের নিজের পারফর্মেন্স করে যাচ্ছে এই অবস্থা তে স্যাম বিলিংস এর দিল্লী দল এ সুযোগ পাওয়া যে বেশ কঠিন। তাই স্যাম বিলিংস কে যদি কে কে আর তাদের নিজেদের দল এ নিতে পারে তাহলে একজন ভালো টপ অর্ডার ব্যাটসম্যান ও পাবে আবার শেষ এর দিক এ ফিনিশার এর সমস্যাটাও কমবে আবার বল হাতেও স্যাম বিলিংস অনেক অবদান রাখতে পারবে।
অনুজ রাওয়াত: অনুজ রাওয়াত একজন ভারতীয় ওপেনার ব্যাটসম্যান যে ডোমেস্টিক ক্রিকেট এ ভালো রেসাল্ট করেছে। রায়াত এ বছর রাজস্থান রয়্যালস এর হয়ে একটা মাত্র ম্যাচ খেলেছে | কে কে আর যদি রায়াত কে নিজেদের দলে আনতে পারে তাহলে ওপেনার সমস্যা সমাধান হতে পারে বলে মনে করা যেতে পারে।
রবিন উত্থাপা : উত্থাপা এক সময় কে কে আর দল এর অন্যতম গুর্রুতপূর্ণ খেলোয়াড় হিসাবে পরিচিত ছিল। কে কে আর এই বছর নিলাম এ উত্থাপা কে ছেড়ে দেয় এবং চেন্নাই সুপার কিংস উত্থাপা কে নিজেদের দল এ অন্তর্ভুক্ত করে। কিন্তু চেন্নাই এর দুই গুর্রুতপূর্ণ ওপেনার ঋতুরাজ গায়কোয়ার এবং ফাফ ডুপ্লেসিস নিজেদের অনবদ্য পারফর্মেন্স দেখিয়ে চলেছে এবং তার জন্য উত্থাপা এখনো অব্দি কোনো ম্যাচ খেলার সুযোগ পাইনি।
কে কে আর যদি আবার উত্থাপা কে নিজেদের দল অন্তর্ভুক্ত করতে পারে তাহলে উত্থাপা নিজের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে কে কে আর কে ম্যাচ জেতাতে অনেক ভাবে সাহায্য করতে পারবে বলে আসা করা যেতে পারে।













































